রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিএনপির বিক্ষোভ-ভাঙচুর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিএনপির বিক্ষোভ-ভাঙচুর

কালের খবর ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ থেকে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ ও ভাঙচুর করা হয়েছে।
বুধবার স্থানীয় সময় বিকেলে বিএনপির শতাধিক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে দূতাবাস চত্বরে জড়ো হন।
তারা স্লোগান দেন- ‘আমার মায়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, আমার নেত্রী বন্দী হতে দেব না’।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, ‘আমরা শানি্তপূর্ণভাবে বিক্ষোভ ও স্মারকলিপি দিতে গিয়েছিলাম, তখন হাইকমিশনের কর্মকর্তারা তা নিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে কিছু মানুষ ভিতরে ঢুকে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি খুলে নিয়ে ভাঙচুর করে।
স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য সভাপতি নাসির আহমদকে সেখান থেকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ।’
দূতাবাসের এক কমর্কতা বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা ভাঙচুর চালিয়েছে, যুক্তরাজ্য বিএনপির সভাপতি স্বয়ং মানুষ নিয়ে ভেতরে ঢোকেন। হাইকমিশনের একজন কমর্চারীকে মারধরও করেন।’
মালেক বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত তারা ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ডাউনিং স্ট্রিটের সামনে রায়ের প্রতিবাদ জানাবেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com