বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঈশ্বরগঞ্জে হতদরিদ্রের লাখ লাখ টাকা নিয়ে এনজিও উধাও। কালের খবর

ঈশ্বরগঞ্জে হতদরিদ্রের লাখ লাখ টাকা নিয়ে এনজিও উধাও। কালের খবর

 

ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ প্রতিনিধি, কালের খবর : 
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হতদরিদ্র অসহায় গরিব মানুষদের ঋণ দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে কর্মজীবী কল্যাণ সোসাইটি নামের একটি এনজি। রবিবার সন্ধ্যায় জয় বাংলা মোড় নামক স্থান হতে এনজিওটি পালিয়ে যায়।
জানা যায়, উপজেলার চর হোসেনপুর জয় বাংলা মোড়ে একটি আবাসিক বাড়িতে অফিস ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিল কর্মজীবী সোসাইটি নামের এনজিওটি। উপজেলার ভিন্ন এলাকার প্রায় দেড় শতাধিক হতদরিদ্র অসহায় মানুষদের ঋণ দেওয়ার কথা বলে সঞ্চয় বাবদ ২০ থেকে ৩০ হাজার টাকা জমা নেয় এনজিও কর্মীরা।
স্থানীয়রা জানায় আগে কখনো এখানে এমন অফিস আছে তারা জানতেন না। তবে গত ৪/৫ দিন পূর্ব হতে বাসার সামনে একটি সাইনবোর্ড চোখে পড়েছে।
উপজেলার জয়পুর গ্রামের ভুক্তভোগী কুলসুম বেগম জানান গত কয়েকদিনে লোকজন আমার কাছ থেকে লোন দেয়ার নাম করে ৩০ হাজার টাকা সঞ্চয় নিয়েছে। আজ এসে জানতে পারি এনজিও টি চলে গেছে, এখন আমার কি হবে। অন্যের কাছ থেকে ধার করে টাকা নিয়ে এনজিওর সঞ্চয়ের টাকা জমা করেছিলাম।
১ নং ঈশ্বরগঞ্জ ইউনিয়নের শর্শী গ্রামের ভুক্তভোগী হাজেরা খাতুন বলেন, আজ সকালে এনজিওর লোকজনের কাছে আমি দশ হাজার টাকা সঞ্চয় জমা করেছি। আগামী মঙ্গলবার ঋণ দেয়ার কথা। কিন্তু এনজি উধাও হয়ে গিয়েছে।
স্থানীয়রা থানায় খবর দিলে ঈশ্বরগঞ্জ থানার এস আই আবু সাঈদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাড়ির মালিকের সাথে কথা বলে জানতে পারেন গত ৫-৭ দিন আগে তিনজন লোক ময়মনসিংহ থেকে এসে ভাড়া হিসাবে নেয় নিচতলা। ওখানেই অফিস হিসেবে ব্যবহার করছিল। কিন্তু বাড়ির মালিকের সাথে ১ জানুয়ারি তারিখে ডিট করার কথা ছিল বলে ওই এস আই জানান।
বাড়ির মালিক ওবায়দুল হকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com