বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শ্রমিকদের অধিকার রক্ষায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে : আ ন ম শামসুল ইসলাম। কালের খবর

শ্রমিকদের অধিকার রক্ষায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে : আ ন ম শামসুল ইসলাম। কালের খবর

 

শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

মোঃ আশরাফ উদ্দিন, চট্রগ্রাম, সীতাকুণ্ড, কালের খবর :  বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়ন হয়নি। অথচ এক শ্রেণীর মালিকপক্ষ বরাবরই তাদের আখের গুছিয়েছে, ফুলে ফেঁপে বড় হয়েছে। শ্রমিকদের অধিকার রক্ষা করতে হলে মানুষের তৈরি করা নীতি নয় বরং ইসলামী শ্রমনীতি চালুর মাধ্যমে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়া সম্ভব। কথাগুলো বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম। তিনি গতকাল শুক্রবার বিকেলে শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি অধ্যাপক আহসানউল্লাহ ভূঁইয়া। আশরাফ হোসাইন মাসুমের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস এম লুৎফুর রহমান।
বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ইউসুফ বিন আবু বকর, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ, চট্টগ্রাম উত্তর জেলার উপদেষ্টা আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর আবু তাহের, সাবেক ছাত্রনেতা কুতুব উদ্দিন শিবলী, এডভোকেট আশরাফুর রহমান প্রমুখ।
সম্মেলনে মেজবাহুল আলম রাসেলকে সভাপতি ও আশরাফ হোসাইন মাসুমকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com