শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
সাংবাদিক নির্যাতন প্রমাণ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক নির্যাতন প্রমাণ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান জায়েদ, কালের খবর  :  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সাংবাদিক নির্যাতানের ঘটনা প্রমাণিত হলে দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আইন কারো উর্ধ্বে নয়। পুলিশ, সেনাবাহিনী বা রাজনীতিবিদ যেই হোক না কেন অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেই।
শনিবার (১৯ মে) দুপুরে, রাজধানীতে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, মাদকের ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদকের জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।
আসাদুজ্জামান খান বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমি একটাই কথা বলতে পারি, দেশে কোনো অশুভ শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। নির্বাচনের আগের অশুভ শক্তির মাথাচাড়া রোধ করা হবে। সংখ্যালঘু সম্প্রদায়সহ সবাই যাতে নির্বিঘ্নে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে রকম পরিবেশ সৃষ্টি করা হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রীও আমাদের সেই রকম দিকনির্দেশনা দিয়েছেন।
এর আগে, মন্ত্রী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলণের উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বাযলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দাস এবং সাধারণ সম্পাদক এডভোকেট তাপস কুমার পালসহ অনেকে।

…..দৈনিক কালের খবর

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com