বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দলের প্রধানের বিজয় নিশ্চিত করতে নেতাকে ভালবেসে নির্ঘুম রাত কাটিয়েছেন সাংবাদিক নেতা মো: আসাদুজ্জামান বাবুল। রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর
চতুর্থবর্ষে কানাডার প্রথম বাংলা টিভি চ্যানেল এনআরবি টিভি। কালের খবর

চতুর্থবর্ষে কানাডার প্রথম বাংলা টিভি চ্যানেল এনআরবি টিভি। কালের খবর

কালের খবর রিপোর্ট৷ :

সাফল্যের সঙ্গে চতুর্থবর্ষে পা রাখলো কানাডার প্রথম ২৪ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভি। গত তিনবছরে এনআরবি টিভি উত্তর আমেরিকাসহ বিশ্বের ৪৮টি দেশে নেটওয়ার্ক বিস্তৃত করেছে।

প্রবাসে বাংলার মুখ-এই শ্লোগানকে সামনে রেখে ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করে এনআরবি টিভি।

সর্বাধুনিক এইচডি প্রযুক্তি ব্যবহার করার ফলে ট্রান্সমিশন কোয়ালিটি প্রশংসা পায় দর্শকমহলে। কানাডার নিজস্ব স্টুডিওতে নির্মিত অনুষ্ঠানগুলো জনপ্রিয়তা পায় দ্রুত।

অপরূপা, স্পটলাইট, জিরো পয়েন্ট, শুভকসকাল, হ্যালো মন্ট্রিয়ল, হেলথ টিপস, আইনি কথা, সাম্প্রতিক, আনন্দআড্ডা, প্রবাসে বাঙালিয়ানা, সমসাময়িক এবং মিউজিক জোন সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান। টরন্টোর প্রসিদ্ধ পোশাক প্রতিষ্ঠান শাড়ি হাউসের সৌজন্যে বছরজুড়ে ঈদ, পূজা, রমজান, পহেলা বৈশাখ, বড়দিন, বুদ্ধু পূর্ণিমাসহ কমিউনিটির সকল বড় ইভেন্টকে ঘিরে থাকে বিশেষ আয়োজন। যাত্রা শুরুর বছর থেকেই এনআরবি টিভি প্রবাসে প্রথমবারের মতো রমজান মাসে রোজাদারদের সুবিধার্থে মাগরিবের আযান সম্প্রচার শুরু করে। আর রমজান মাসব্যাপী বিশেষ আয়োজন তো থাকেই।

সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদের সুখ-দুঃখ, অর্জন, সংগ্রাম এবং বাংলাদেশের অগ্রগতি-উন্নয়নের চিত্র তুলে ধরাই এই চ্যানেলের মূল লক্ষ্য।

এনআরবি মানে ‘নন রেসিডেন্ট বাংলাদেশি’। তাই কেবল বিনোদন এবং প্রচলিত ধারণার বাইরে থেকেই প্রবাসীদের জন্য কাজ করার চেষ্টা করছে এই চ্যানেল। আর এনআরবি টিভির লোগোর লাল সবুজের মিশেল মনে করিয়ে দেয় মহান মুক্তিযুদ্ধের কথা।

প্রবাসের নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে নিয়মিত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র, নাটক ও চলচ্চিত্র সম্প্রচার করা হয়। সাফল্যের স্বীকৃতি স্বরূপ ২০১৭ এবং ২০১৮ সালে কানাডার এথনিক প্রেস এন্ড মিডিয়া এ্যাওয়ার্ড এবং হেরিট্যাজ এ্যাওয়ার্ড লাভ করে এনআরবি টিভি।

এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু বলেন, এই বছর বিশ্বব্যাপী প্রবাসীদের মধ্যে আরো শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য পুরোমাত্রায় কাজ করবে এনআরবি টিম।

আটটি দেশে পুর্ণাঙ্গ স্টুডিওসহ ব্যুরো অফিস নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম মিয়া বলেন, দর্শক, বিজ্ঞাপনদাতা, কলা-কুশলী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা । তাদের অকৃত্রিম ভালোবাসা আমাদের চলার পাথেয়।

এনআরবি টিভির চেয়ারম্যান রেজাউল কবীর বলেন, মাত্র তিনবছরে এনআরবি টিভির অভাবনীয় সাফল্যে আমরা আপ্লুত। এই সাফল্যকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com