বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
‘এবার টার্গেটে সাংবাদিকদের সন্তানেরা’ চট্টগ্রামের মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কালের খবর

‘এবার টার্গেটে সাংবাদিকদের সন্তানেরা’ চট্টগ্রামের মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কালের খবর

 

স্টাফ রিপোর্টার, কালের খবর : 

“এখন শুধু সম্পাদক আর সাংবাদিকগণই আক্রান্ত হচ্ছেন না, তাদের পরিবার পরিজনও টার্গেট হচ্ছেন। দুর্বৃত্তরা আক্রোশ মেটাতে সাংবাদিকদের ছেলে মেয়ের উপর হামলে পড়ছে, তাদের জীবনও তছনছ করে দিচ্ছে।”

আজ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত সাংবাদিকদের এক মানববন্ধনে এসব কথা জানিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন বক্তারা।
দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক হাসান আল মামুনের খাগড়াছড়িস্থ বাসভবনে দুই দফা হামলা, ভাংচুরের প্রতিবাদে চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন (সি.আর.এ) এ মানববন্ধনের আয়োজন করে।
সিআরএ সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র প্রধান উপদেষ্টা সাঈদুর রহমান রিমন, (বিএসসি)র প্রচার সম্পাদক জুয়েল খন্দকার, সিআরএ’র সাংগঠনিক সম্পাদক মো: রুবেল, দপ্তর সম্পাদক মো: আশরাফ উদ্দিন, বিএমইউজে – চট্টগ্রাম এর সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাব্বি প্রমুখ। মানববন্ধনে সিআরএ, বিএমইউজেসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বৃহত্তর চট্টগ্রামে সাংবাদিক হিসেবে সুপরিচিত মুখ হাসান আল মামুনসহ তার পরিবারের সদস্যদের উপর চিহ্নিত দুর্বৃত্তরা দফায় দফায় হামলা চালালেও পুলিশ রয়েছে নিষ্ক্রিয় ভূমিকায়। দুর্বৃত্তরা এখন তার স্কুল পড়ুয়া মেয়েদের টার্গেট করেও হুমকি ধমকি দিচ্ছে। হামলাকারী, সন্ত্রাসীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে চট্টগ্রামের ডিআইজিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com