বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গায় শীতবস্ত্র বিতরণ করেছে পৌর বিএনপি। কালের খবর

মাটিরাঙ্গায় শীতবস্ত্র বিতরণ করেছে পৌর বিএনপি। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, মোঃ নিজাম উদ্দিন /মুজিবুর রহমান ভূঁইয়া, কালের খবর : সারাদেশের মতো পাহাড়েও ঝেঁকে বসেছে শীত। শীতে যুবুথুবু পাহাড়ের ছিন্নমুল ও নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতে জনকল্যাণমুখী ও মানবিক কর্মসুচীর অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার পক্ষে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মাটিরাঙ্গা পৌর বিএনপি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালের দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছিন্নমুল মাঝে কম্বল বিতরণের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ শুরু করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।
এরপর মাটিরাঙ্গা পৌর শহরের নতুনপাড়া, মুসলিমপাড়া, মিস্ত্রিপাড়া, মাতাব্বরপাড়া ও চরপাড়াসহ বিভিন্ন এতিমখানায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে বিএনপির নেতৃবৃন্দ।
কম্বল বিতরণ কালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, জনগণের প্রতি তাদের দায়িত্ববোধ থেকে জননেতা ওয়াদুদ ভুইয়ার নির্দেশে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। পুরো শীতকাল জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, বর্তমানে সময়ে খারাপ অবস্থায় রয়েছে গরিব ও নিম্ন আয়ের মানুষ। তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই।
শীত বস্ত্র বিতরণকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো. ছায়েম উদ্দিন খোন্দকার মুকুট, যুবদল নেতা মো. আরিফ হোসেন ও ৬নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো. ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com