শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
পুরুষাঙ্গের মতো দেখতে মাছ ‘‌পেনিস ফিস’

পুরুষাঙ্গের মতো দেখতে মাছ ‘‌পেনিস ফিস’

কালের খবর ডেস্ক: আমাদের দেশে না হলেও বিদেশে চল রয়েছে এই ‘‌পুরুষাঙ্গ মাছ’ খাওয়ার। যার পোশাকি নাম ‘‌পেনিস ফিস’। জাপান, দক্ষিণ কোরিয়া এমনকি চীনের উপকূলবর্তী এলাকায় দেখতে পাওয়া যায় এই মাছ। আর এশিয়ার এই দেশগুলির বিভিন্ন রেস্টুরেন্টে দুর্দান্ত নানান পদের সঙ্গে পরিবেশন করা হয় এই ‘‌পেনিস ফিস’।‌ আর এই ‘‌পেনিস ফিস’ বা পুরুষাঙ্গ মাছে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
বাঙালির দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মাছ। মাংস বা ডিম বাদ দিলেও রান্নার তালিকায় মাছ থাকবে না এমনটা হয়ত অনেকেই মেনে নিতে পারবে না। কিন্তু ভাত খেতে বসে হঠাৎ যদি খাবারের পাতে পড়ে পুরুষাঙ্গের মতো দেখতে কোনও মাছ, তাহলে কেমন হবে ভেবে দেখেছেন কি!
নানা রকমের সুস্বাদু পদ রান্না করা যায় এই পুরুষাঙ্গ মাছ দিয়ে। রাশিয়ার একাধিক গবেষণাগারে এই মাছ নিয়ে ইতিমধ্যে চলেছে গবেষণা। এই মাছ দেখতে অনেকটা সসেজের মতো। অনেকেই আবার এর সঙ্গে মিল খুঁজে পান পুরুষাঙ্গের। আর তাই এই মাছের এ ধরনের নামকরণ।
নরম, অত্যন্ত পিচ্ছিল এই মাছের শরীরে কোনও দাঁত নেই। যে বিজ্ঞানীরা এই মাছটি আবিষ্কার করেছেন তাঁদের দাবি, দাঁত না থাকায় বিপদে পড়লে প্রাণের মায়া ত্যাগ করতে হয় এই ‘‌পেনিস ফিস’–কে।‌ তবে অনেকেই আবার এটিকে মাছের পর্যায়ে ফেলতে নারাজ। তাঁদের মতে, এটি আসলে এক প্রকার সামুদ্রিক কৃমি। যাই হোক না কেন, ওই দেশগুলিতে গেলে একবার খেয়ে দেখবেন, কেমন খেতে ‘‌পেনিস ফিস’ বা পুরুষাঙ্গ মাছ।‌

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com