রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
১২ বছরের মধ্যে গুরুতর সঙ্কটে মেরকেল

১২ বছরের মধ্যে গুরুতর সঙ্কটে মেরকেল

ফাইল ছবি

জার্মানিতে জোট সরকার গঠনের ব্যাপারে যে আলোচনা চলছিল তা ভেস্তে গেছে। এতে করে চ্যান্সেলর হিসেবে এক যুগের মধ্যে এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন অ্যাঞ্জেলা মেরকেল।

মেরকেলের দল সিডিইউ এবং গ্রিন পার্টির সঙ্গে গত চার সপ্তাহ ধরে আলোচনা করেছে এফডিপি। তবে এখন পর্যন্ত সমঝোতায় আসতে পারেনি দলগুলো।

এফডিপি নেতা ক্রিশ্চিয়ান লিন্ডনার জানান, তাদেরকে বিশ্বাস করার মতো কোনো ভিত্তি নেই। সে কারণে ঠিক কী ঘটতে যাচ্ছে, তা পরিষ্কারভাবে বলা যাচ্ছে না।

তবে প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ারের সঙ্গে মেরকেলের সাক্ষাতের কারণে পরিস্থিতি বদলে যেতে পারে। পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ডাক দেয়ার ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের।

সেপ্টেম্বরের নির্বাচনে মেরকেলের দল জয়ী হলেও বেশিরভাগ ভোটার মূলধারার দলগুলোর সমর্থন বদলে ফেলেছেন।

মেরকেল জানিয়েছেন, আলোচনা ভেস্তে যাওয়ার ব্যাপারে তিনি কথা বলতে সোমবারের পরে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টকে তিনি জানাবেন, আলোচনা ব্যর্থ হয়েছে।

তিনি আরও জানান, ‘একজন চ্যান্সেলর হিসেবে, আগামীতে দুর্দিন আসলে এই দেশ ভালভাবে পরিচালনা করার বিষয়টি নিশ্চিত করার জন্য আমি সবকিছুই করব।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com