বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবি, অন্যথায় কলম বিরতি। কালের খবর

সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবি, অন্যথায় কলম বিরতি। কালের খবর

 

মোঃ আশরাফ উদ্দিন, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কালের খবর : সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবকে অপসারণে দুই দিনের সময় বেধে দিয়েছে উপজেলায় কর্মরত দলিল লেখকগণ। অন্যথায় তারা অনির্দিষ্টকালের কলমবিরতিতে যাওয়ার ঘোষণা দেন। সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২ টায় সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রার অফিসের সামনে বাংলাদেশ দলিল লেখক সমিতি সীতাকুণ্ডের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেয়া হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত দলিল লেখকগণ তাদের বক্তব্যে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের সীমাহীন ঘুষ-দুর্নীতি ও অশালীন আচরণের চিত্র তুলে ধরেন। তারা বলেন, প্রত্যেকটি দলিলে নির্দিষ্ট পরিমাণ ঘুষ দেয়ার পরও নানান ছুতোয় ১০ থেকে পঞ্চাশ হাজার বা ততোর্ধ টাকা অতিরিক্ত দাবি করেন সাব-রেজিস্ট্রার। তার অনৈতিক এ দাবি পূরণে অপারগতা দেখালে দলিল লেখকগণকে হেনেস্থা করা হয়। সম্প্রতি দলিল লেখক হারুন অর রশিদের কাছ থেকে কাঙ্খিত ঘুষ না পেয়ে তাকে নাজেহাল করা হয়। এমনকি তার লাইসেন্স বাতিলের হুমকি দেন সাব-রেজিস্ট্রার।

দলিল লেখক সমিতি সীতাকুণ্ডের সাধারণ সম্পাদক সাইফুল কামাল বলেন, রায়হান হাবিবের সীমাহীন ঘুষের চাহিদা মেটাতে ব্যর্থ সেবাগ্রহীতারা। ঘুষের যাঁতাকলে পড়ে ইতিমধ্যে সীতাকুণ্ডে দলিল সম্পাদনের হার ৫০ ভাগ কমে গিয়েছে।

সভাপতি ও প্রবীণ দলিল লেখক রফিক উদ্দিন আহাম্মদ বলেন, গত পঞ্চাশ বছরের ইতিহাসে সীতাকুণ্ডে এমন ঘুষখোর সাব-রেজিস্ট্রার দেখিনি। ঘুষ ছাড়া একটি দলিলও সম্পাদন করেন না তিনি। এরপর আবার দলিল লেখকগণকে হেনস্থা। আমরা আগামী ২৩ অক্টোবর বুধবারের মধ্যে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের অপসারণ চাই। অন্যথায় সীতাকুণ্ডের সকল দলিল লেখকগণ অনির্দিষ্টকালের কলমবিরতি পালন করবে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড দলিল লেখক সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবুল মুনছুর, সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ বেলাল হোসেন, মোঃ জাকির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ তৌহিদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মদ, অর্থ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সাহেদ, দপ্তর সম্পাদক জাহেদ হোসেন, সদস্য প্রবীণ দলিল লেখক ফনি ভূষণ চৌধুরী, মোঃ সুজন, দেলোয়ার ইসলাম, মাসুদ পারভেজ চৌধুরী, বিপুল কুমার সুর্ম, নাজমুল হাসান হেলাল প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com