রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
ডেমরার মাতুয়াইলে মা ও শিশু হাসপাতাল হবে ‘সুপার স্পেশালাইজড’ : উপদেষ্টা নূরজাহান বেগম। কালের খবর

ডেমরার মাতুয়াইলে মা ও শিশু হাসপাতাল হবে ‘সুপার স্পেশালাইজড’ : উপদেষ্টা নূরজাহান বেগম। কালের খবর

 

।। এম আই ফারুক আহমেদ, কালের খবর ।। 

রাজধানীর ডেমরার মাতুয়াইলে মাতৃ ও শিশু স্বাস্থ‌্য ইনস্টিটিউট হাসপাতালকে (আইসিএমএইচ) সুপার স্পেশালাইজড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

তিনি বলেন, প্রায় দুই দশক ধরে ঢাকা দক্ষিণের ডেমরার মাতুয়াইলে মা ও শিশুর স্বাস্থ্যসেবা দিয়ে আসছে শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট; যা অর্জন করে নিয়েছে ডেমরা-মাতুয়াইলসহ আশপাশের নিম্নআয়ের মানুষের আস্থা। আমরা চাই মা ও শিশুর স্বাস্থ্যসেবায় প্রতিষ্ঠানটি একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল হিসেবে গড়ে উঠুক।

রোববার মাতুয়াইল আইসিএমএইচে শিশু চক্ষুসেবা কেন্দ্র, আরইটি ক্যাম মেশিন ফর রেটিনোপ্যাথি ও প্রিম্যাচুরিটি (আরওপি) স্ক্রিনিং এবং জাতীয় অধ্যাপক ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক এমকিউকে তালুকদারের নামে একটি লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

নূরজাহান বেগম বলেন, আইসিএমএইচ এ এলাকার মানুষের একটা ভরসার প্রতীক হয়ে উঠেছে। আমরা প্রতিষ্ঠানটির আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমরা চাই প্রতিষ্ঠানটি আরও মানসমৃদ্ধ হোক, মা ও শিশুরা যেন এই প্রতিষ্ঠানে এসে সর্বাধুনিক সেবা নিয়ে যেতে পারে। এই হাসপাতালের যতগুলো সমস্যার কথা তুলে ধরা হয়েছে, আমরা আমাদের অবস্থান থেকে সেগুলোর সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব।

এ সময় স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ সচিব ডা. মো. সারওয়ার বারী বলেন, এ হাসপাতালকে এগিয়ে নিতে আপনারা আমাদের জানান কী কী করা উচিত। আমাদের মন্ত্রণালয় সবসময় এই প্রতিষ্ঠানের সঙ্গে ছিল, থাকবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব রনজিত কুমার সরকার বলেন, মা ও শিশু স্বাস্থ্যসেবার জন্য এ প্রতিষ্ঠান অত্যন্ত সুপরিচিত। এখানে শিশু চক্ষুসেবা কেন্দ্র, আরইটি ক্যাম মেশিন ফর রেটিনোপ্যাথি ও প্রিম্যাচুরিটি (আরওপি) স্ক্রিনিং এবং এমকিউকে তালুকদারের নামে একটি লাইব্রেরি চালু হচ্ছে, যা খুবই আনন্দের।

অনুষ্ঠা‌নে সভাপ‌তির বক্ত‌ব্যে হাসপাতাল‌টির নির্বাহী প‌রিচালক (ভারপ্রাপ্ত) ডা. ম‌জিবুর রহমান বেশ কিছু দাবি দাওয়া তু‌লে ধরেন। তি‌নি মা ও শিশু‌দের ভরসাস্থল মাতুয়াইল মাতৃ স্বাস্থ‌্য ইন‌স্টি‌টিউট ও হাসপাতালটি (আইসিএম) সুপার স্পেশালাইজড হাসপাতা‌ল হি‌সে‌বে গ‌ড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, দিন দিন রোগীর চাপ বাড়ায় বর্তমান অবকাঠা‌মো‌টি‌কে অন্তত দশতলা করা প্রয়োজন। আগামীতে প্রতিষ্ঠান‌টি‌কে তিনি জাতীয় অধ‌্যাপক ডা. এম‌ কিউ কে তালুকদ‌ার শিশু ও মাতৃস্বাস্থ‌্য ইন‌স্টিটিউট হাসপাতাল নামকরণ কর‌ারও প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠা‌নে আইসিএমের প্রতিষ্ঠাতা প‌রিচালক ও জাতীয় অধ‌্যাপক ডা. এম‌ কিউ কে তালুকদার‌কে সংবর্ধনা দেওয়া হয়। তি‌নি সবাইকে ধন‌্যবাদ জানি‌য়ে ব‌লেন, ডা. ম‌জিবুরের মতো নিষ্ঠাবান ও দক্ষ চি‌কিৎসক‌কে নির্বাহী পরিচালকের দা‌য়িত্ব দি‌লে এই প্রতিষ্ঠান আরও এগি‌য়ে‌ নিয়ে যেতে পারবেন। তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহবান জানান।

অনুষ্ঠানে মা ও শিশু স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com