বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
দোহারের পদ্মাপাড়ে মফস্বল সাংবাদিকদের মিলনমেলায় নতুন সাংবাদিক সংগঠন (বিএসসি)’র আত্মপ্রকাশ। কালের খবর

দোহারের পদ্মাপাড়ে মফস্বল সাংবাদিকদের মিলনমেলায় নতুন সাংবাদিক সংগঠন (বিএসসি)’র আত্মপ্রকাশ। কালের খবর

 

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

সাংবাদিকদের সার্বিক কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)। ঢাকার দোহারের পদ্মাপাড়ে গত শুক্রবার ও শনিবার (১৯ অক্টোবর) দুই দিনব্যাপী অনুষ্ঠিত সাংবাদিকদের মিলনমেলা থেকে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

প্রথম দিনে (শুক্রবার) মিলনমেলার উদ্বোধন করেন দৈনিক রুপালী সৈকত সম্পাদক-প্রকাশক ফজলুল কাদের চৌধুরী।

এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেনের সভাপতিত্বে এতে সূচনা বক্তব্য দেন সাংবাদিক মিলনমেলার মূল উদ্যোক্তা, অনুসন্ধানী সাংবাদিক, দৈনিক দেশবাংলা সম্পাদক সাঈদুর রহমান রিমন।

সূচনা বক্তব্যে সাঈদুর রহমান রিমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ, দলবাজিমুক্ত সাংবাদিকতা নিশ্চিতকরণ, মাঠপর্যায়ের সাংবাদিকদের বিপন্নদশা দূর করা, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলায় কয়েকটি প্রস্তাব তুলে ধরেন।

সমাপনী দিনে সারা দেশ থেকে আগত দুই শতাধিক সাংবাদিককে শপথবাক্য পাঠ করান প্রথম আলোর সাবেক মফস্বল সম্পাদক দন্তস্য রওশন।

পরে সর্বসম্মতভাবে একুশে টিভি ও জনকণ্ঠের সাংবাদিক এমএ রায়হানকে আহ্বায়ক এবং সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আলপনা বেগমকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির ৯ যুগ্ম আহ্বায়ক হলেনÑ আফজাল হোসেন (এনটিভি), শাহ আলম শাহী (চ্যানেল আই), গৌরাঙ্গ দেবনাথ অপু (প্রতিদিনের বাংলাদেশ), হাবিব সরোয়ার আজাদ (যুগান্তর), আজহারুল হক (প্রথম আলো), মো. কামাল উদ্দিন (বৈশাখী টেলিভিশন), হায়দার হোসাইন (বাসস), এমএ আকরাম (নয়া দিগন্ত) ও সোহাগ আরেফিন (দৈনিক দেশবাংলা)।

সংগঠনের উপদেষ্টা হিসেবে সাংবাদিক সাঈদুর রহমান রিমন, প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী ও কাজী মিরাজের নাম ঘোষণা করা হয়। পরে সারা দেশ থেকে আগত আরও ৪০ জনকে আহ্বায়ক কমিটিতে কার্যকরী সদস্য রাখা হয়।

আয়োজকরা জানান, আহ্বায়ক কমিটি ১৯ জেলায় আঞ্চলিক কমিটি গঠন করাসহ নির্বাচনের মাধ্যমে একটি কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com