বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে ৫০০ পিছ ইয়াবাসহ ১জন গ্রেফতার। কালের খবর

নবীনগরে ৫০০ পিছ ইয়াবাসহ ১জন গ্রেফতার। কালের খবর

 

মোহাম্মদ মাহফুজ, কালের খবর : 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার এসআই মোহাম্মদ বাছির আলমের নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তায় উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের মাদক ব্যবসায়ী মো.আশিক মিয়া নামে এক মাদক ব্যবসায়ী কে ৫০০ পিছ ইয়াবা বড়ি সহ গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত মো.আশিক মিয়া নাছিরাবাদ গ্রামের যা একটা টাইপের খেলা মো.করিম মিয়ার ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,ঐ এলাকার সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী সে, দীর্ঘদিন ধরে এলাকায় দেদারসে এলাকার কতিপয় কিছু লোকজনের ও তার প্রভাবশালী আত্মীয় স্বজনদের ছত্রছায়ায় মাদক ব্যবসা করে আসছে।দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসলেও এতদিন ছিল ধরাছোঁয়ার বাইরে।সে তার নিজ বাড়িতেই গড়ে তুলেছেন মাদকের নিয়মিত আখড়া,এবং তার এই মাদক ব্যবসার কর্মকাণ্ড চালালেও ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস করেনি।আশিক কে মাদক সহ গ্রেফতার করায় নবীনগর থানার পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জানিয়েছেন এলাকার জনসাধারণ।পাশাপাশি এই ধরনের অভিযান যেন নিয়মিত পরিচালনা করা হয় এই আহবান জানান।নবীনগর থানার এসআই মোহাম্মদ বাছির আলম বলেন,মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আশিক মিয়া কে রবিবার(২০ অক্টোবর) রাত আনুমানিক ১২ টার দিকে তার বসতবাড়ি থেকে ৫০০ পিছ ইয়াবা বড়ি ও মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা সহ গ্রেফতার করে।নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,উপরোক্ত আসামি কে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০(ক)নিয়মিত মামলা রুজু করে সোমবার(২১ অক্টোবর)বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com