শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
হারিয়ে যাওয়া শিশুর কান্না থামালো পুলিশের টিআই বিপ্লব ভৌমিক। কালের খবর

হারিয়ে যাওয়া শিশুর কান্না থামালো পুলিশের টিআই বিপ্লব ভৌমিক। কালের খবর

এম আই ফারুক, কালের খবর : রাজধানীর জুরাইন এলাকায় পিতার সাথে ঈদের কেনাকাটা করতে আসে ছোট্ট শিশু আওলাদ হোসেন। তার বয়স ৪/৫ বছর। ঈদের কেনাকাটার এক পর্যায়ে সে পিতার নিকট হতে হারিয়ে যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ট্রাফিক পুলিশ এর সহায়তায় ছোট্ট ছেলেকে পেয়ে খুশিতে আত্মহারা তার পিতা।

ট্রাফিক ওয়ারী বিভাগের ট্রাফিক ওয়ারী জোনের টিআই বিপ্লব ভৌমিক জানান, আজ বুধবার (২৭ জুলাই ২০২২) বিকাল ৪:০০টায় জুরাইন রেল ক্রসিং এলাকায় কান্নারত অবস্থায় ৪/৫ বছরের ছেলেকে দেখতে পান। ট্রাফিক সার্জেন্ট নুর তাজুল ইসলাম ও কনস্টেবল মনির হোসেন ছোট্ট ছেলেটিকে জুরাইন ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে আসে। ছোট্ট ছেলেটি তার নাম আওলাদ হোসেন ছাড়া আর কিছুই বলতে পারে না। পরবর্তীতে ছোট্ট ছেলেটির অভিভাবককে খুঁজে পেতে জুরাইন এলাকায় মার্কেটের মাইকে দেড় ঘন্টা মাইকিং করা হয়।

তিনি আরো জানান, ছেলেকে হারিয়ে তার পিতা পাগলপ্রায়। জুরাইন এলাকায় মার্কেটের মাইকিং শুনে তার পিতা জুরাইন ট্রাফিক পুলিশ বক্সে আসেন। তার ছেলেকে সুস্থ -স্বাভাবিক অবস্থায় ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। অতঃপর বিকাল ৪:৩০টায় হারিয়ে যাওয়া শিশুকে তার পিতা সাফায়েত হোসেনের নিকট ফিরিয়ে দেয়া হয়।

ছেলেটির পিতা তার ছেলেকে সুস্থ অবস্থায় ট্রাফিক পুলিশের সহায়তায় ফিরে পেয়েছে সেজন্য ট্রাফিক ওয়ারী জোনের পুলিশ সদস্যদের সকলের প্রতি তিনি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বাংলাদেশ পুলিশের প্

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com