শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে ৫ মে’র পরিবর্তে ৬ মে মঙ্গলবার দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কালের খবর

কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে ৫ মে’র পরিবর্তে ৬ মে মঙ্গলবার দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কালের খবর

 

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ৫ মে’র পরিবর্তে ৬ মে (মঙ্গলবার) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরছেন। তার সঙ্গে দুই পুত্রবধূ (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান) থাকবেন। তাদের অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। দেশে ফেরার পর বিএনপি প্রধানের নিরাপত্তার বিষয়টি ঘিরে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে আইন-শৃংঙ্খলা বাহিনী।

শনিবার পররাষ্ট্রমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে আনার জন্য কাতার সরকারের সঙ্গে তাদের রাজপরিবারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়। কয়েকদফা আলোচনা শেষে সন্ধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। খালেদা জিয়া কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ফিরছেন। ইতোমধ্যে বিমানটি লন্ডনে পাঠানো হয়েছে।

আগামী ৫ মে’র পরিবর্তে ৬ তারিখে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চিকিৎসা শেষে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফিরছেন। এ লক্ষ্যে দলটির মহাসচিবের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে তিনি বলেন, বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত রাস্তার দু’ধারে দাঁড়িয়ে নেতাকর্মীরা শুভেচ্ছা জানাবেন। এসময় নেতাকর্মীরা একহাতে দলীয় পতাকা আরেক হাতে তাকে অভ্যর্থনা জানাবেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com