বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশবিশ্ব শ্রমিক দিবস পালন। কালের খবর

সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশবিশ্ব শ্রমিক দিবস পালন। কালের খবর

 

প্রতিবেদক : মো. মোক্তার আহমেদ, কালের খবর : 

 ১ মে, বৃহস্পতিবার, জাতীয় প্রেসক্লাবে “পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন”-এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব মো. মোক্তার আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক দেলোয়ার হোসেন ভূঁইয়া, রোমানা সানজু, সাইফুল ইসলাম, নিরব, আল-আমিন খান সাগর, লোকমান রহমান, রিয়া সহ আরও অনেকে।

বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। বাংলাদেশসহ সারা বিশ্বে দিনটি গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে পালিত হয়ে থাকে।

সভাপতির বক্তব্যে মো. মোক্তার আহমেদ বলেন, “দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। বিশ্বের সকল শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশব্যাপী মহান মে দিবস পালন করা হচ্ছে—এটা শ্রমিকদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।”

তিনি আরও বলেন, “১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময়সীমা নির্ধারণ, উন্নত কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছিলেন। পুলিশের গুলিতে অনেক শ্রমিক প্রাণ হারান। এই আত্মত্যাগই বিশ্ব শ্রমিক আন্দোলনের ভিত্তি গড়ে দেয় এবং ১ মে ‘বিশ্ব শ্রমিক দিবস’ হিসেবে স্বীকৃতি পায়।”

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’।

অনুষ্ঠানের সমাপ্তিতে সভাপতি মে দিবসের সফলতা কামনা করেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার, প্রাপ্ত সুবিধা এবং দাবি-দাওয়া যেন বাস্তবায়িত হয়—এই আশা ব্যক্ত করেন। তিনি সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন শ্রমিকবান্ধব নীতি ও পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com