মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
মাটিরাঙ্গায় মহান মে দিবস পালিত। কালের খবর

মাটিরাঙ্গায় মহান মে দিবস পালিত। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ এ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

বৃহস্পতিবার (১ মে) সকালের দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলমের সভাপতিত্বে সভায় মাটিরাঙ্গা বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন, খাগড়াছড়ি তাঁত শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া ও মাটিরাঙ্গা পৌর শ্রমিক দলের সভাপতি আক্তার হোসেন, প্রমুখ বক্তব্য দেন।

শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় মে দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক। শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, সাধারণ সম্পাদক মো. ছায়েম উদ্দিন খোন্দকার মুকুট, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক সঞ্জয়, শ্রমিক নেতাসহ অনেকে উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com