শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
পুড়িয়ে দেওয়া পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু রোববার। কালের খবর

পুড়িয়ে দেওয়া পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু রোববার। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতকারীরা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পুড়িয়ে দেন। সেই থেকে পাসপোর্ট অফিসের কার্যক্রম বন্ধ ছিলো।

রোববার (৪ মে) দীর্ঘ ১০ মাস পর চালু হচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম। এর আগে ৩০ এপ্রিল দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে পাসপোর্টের আবেদন প্রক্রিয়া শুরু হয়।

আগামীকাল সকাল থেকে পূর্বের ন্যায় জেলার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে পাসপোর্ট অফিসে এসে আবেদনপত্র জমা, ছবি ও ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন। বিষয়টি কালের খবরকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. জামাল হোসেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই রাতে এক বেদনাদায়ক ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতকারীরা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগুন ধরিয়ে দেয়। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে বিতরণের অপেক্ষায় থাকা প্রায় আট হাজার পাসপোর্ট পুড়ে ছাই হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়তে হয় গ্রাহকদের। শুধু তাই নয়, পুরো অফিস ভবনটিই ধ্বংসস্তূপে পরিণত হয় এবং আগুন প্রায় পুরোটা দিন ধরে জ্বলতে থাকে।

এরপর নারায়ণগঞ্জের সাতটি উপজেলার (সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার, বন্দর, সোনারগাঁ, ফতুল্লা ও সদর) বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হন। পাসপোর্ট সংক্রান্ত কাজের জন্য তাদের পার্শ্ববর্তী কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদীতে ছুটতে হয়েছে। এরপর ঘটনার ছয় মাস পর গণপূর্ত বিভাগ পাসপোর্ট অফিসটির সংস্কার কাজ শুরু করে। কাজ শেষ হওয়ার পর অফিসটি নতুন করে সাজানো হয়। মূল ফটকের সামনে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

এদিকে পাসপোর্ট অফিসের আশপাশের দোকানগুলোও নতুন করে রঙ করা হয়েছে। আবার বসানো হয়েছে কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি মেশিন। দোকানিরা বলছেন, ৯ মাসের মন্দা কাটিয়ে আবার বেচাকেনা বাড়বে বলে আশা করছেন তারা। অন্যদিকে, দীর্ঘ ১০ মাস পর আবারও পাসপোর্ট অফিসটি পূর্ণদমে চালু হওয়ার সংবাদে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নারায়ণগঞ্জবাসী।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com