রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সায়দাবাদে বিআরটিএ’র মোবাইল কোর্ট অভিযান। কালের খবর

ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সায়দাবাদে বিআরটিএ’র মোবাইল কোর্ট অভিযান। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

 

 

 

 

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বিভিন্ন বাস কোম্পানি থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ।

শনিবার (২৯ মার্চ) ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিআরটিএ রাজধানীর সায়েদাবাদ ও আশেপাশের বিভিন্ন কাউন্টারে অভিযান পরিচালনা করেছে।
২৯.৩.২০২৫ খ্রিঃ তারিখ সায়দাবাদ বাস টার্মিনালে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন পরিবহনের টিকেট কাউন্টার পরিদর্শন করা হয় এবং যানবাহন পরিচালনাকারী কর্তৃপক্ষকে সচেতন করার পাশাপাশি যাত্রীদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়।এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়, গাড়ির নম্বর, জরুরী যোগাযোগের নম্বর ও ভাড়ার তালিকা প্রদর্শন বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। এ সময় লাল সবুজ, গোল্ডেন লাইন, সাকুরা ও হিমাচল পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়। অভিযোগ যাচাই বাছাই করে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি প্রতীয়মান হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে লাল সবুজ, গোল্ডেন লাইন, সাকুরা ও হিমাচল পরিবহনকে তাৎক্ষনিক ৩৫০০০/- টাকা অর্থদন্ড আরোপ এবং আদায় করা হয়। এছাড়া সায়দাবাদ, যাত্রাবাড়ী ও পার্শ্ববর্তী এলাকা ঘুরে কোন যানজট পরিলক্ষিত হয়নি এবং যাত্রীরা স্বস্তি নিয়েই তাদের গন্তব্যে যেতে পারছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com