বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
লাল শাড়িতে বধূবেশে ব্যবসায়ী সুমনকে ফের বিয়ে করলেন শমী কায়সার। কালের খবর

লাল শাড়িতে বধূবেশে ব্যবসায়ী সুমনকে ফের বিয়ে করলেন শমী কায়সার। কালের খবর

ফের বিয়ে করলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। বরের নাম রেজা আমিন সুমন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

 শুক্রবার রাতে শমী কায়সারের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে,গত ২৭ সেপ্টেম্বর পারিবারিকভাবে শমী কায়সারের বিয়ে হয়। শুক্রবার জমকালো অয়োজনে বিয়ের অনুষ্ঠান হয়।

এছাড়া নাট্টনির্মাতা চয়নিকা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে শমী কায়সারের বিয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।

যেখানে লাল শাড়িতে বধূবেশে শমী কায়সারকে দেখা গেছে। পাশেই পাঞ্জাবি পরে বসে আছেন বর রেজা আমিন।

চয়নিকা ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন,অনেক ভাল থাকিস। কারণ তুই সব সময় সুন্দর লাইফ লিড করতে চেয়েছিস। শমীর বরের নাম রেজা আমিন সুমন।

চয়নিকার সেই পোস্টে নব দম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন শমীর ভক্ত-অনুরাগীরা।

শমী কায়সারের তৃতীয় বিয়ে এটি। এর আগে ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমী।

নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই বিয়ে ভেঙে যায়।

এরপর শমী বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাতকে। সেই সংসারেও বিচ্ছেদ ঘটে।

নব্বই এর দশকের জনপ্রিয় টিভি অভিনেত্রী শমী কায়সার। শহীদ বুদ্ধিজীবি শহীদুল্লাহ কায়সার ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের কন্যা তিনি। শমী কায়সার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ( ই-ক্যাব)-এর সভাপতি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com