বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গার দুর্গম জনপদে সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা। কালের খবর

মাটিরাঙ্গার দুর্গম জনপদে সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর অধীনে বি‌শেষ মান‌বিক আর্থ সামাজিক কর্মসূ‌চির আওতায় মাটিরাঙ্গা সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় দু:স্থ, অসহায় জনগনের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে মাটিরাঙ্গা সেনা জোন।

রোববার (২৭ এপ্রিল) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে
পরশুরামঘাট আর্মি ক্যাম্পের আওতাধীন খুমপৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব সহায়তা প্রদান ক‌রেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল কৌশিক জাহান পিএসসি।

বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে
শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয়, সেপকস গুইমারা, মাটিরাঙ্গা সেলাই প্রশিক্ষণ, মাটিরাঙ্গা কম্পিউটার প্রশিক্ষণ এবং মাটিরাঙ্গা ক্লাবকে আর্থিক অনুদান, ফলদ গাছের চারা বিতরণ এবং ২৫ টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্য সামগ্রী বিতরন ছাড়াও আগুনে পুড়ে যাওয়ায় খুমেন্দ্র পাড়ার সোহেল ত্রিপুরাকে একটি বসত ঘর নির্মাণ করে দেয়া হয়।

একইদিন মাটিরাঙ্গা জোনের পরশুরামঘাট আর্মি ক্যাম্পের আওতাধীন খুমপৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চিকিৎসা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে মাটিরাঙ্গা সেনা জোন।

মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: ফারিয়া আহমেদ দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে তিন শতাধিক পাহা‌ড়ি বাঙ্গালীর মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কৌশিক জাহান, পিএসসি বলেন, এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। এই সম্পর্ক বজায় রাখার আহবান জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামী‌তেও এ ধারা অব্যহত থাক‌বে ব‌লে জানান তিনি।

মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ দুর্গম পরশুরামঘাট এলাকায় সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভো‌গিরা মাটিরাঙ্গা সেনা জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সেনাবাহিনীর সাফল‌্য কামনা ক‌রেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com