শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
ঘুমের মধ্যেই অভিনেত্রী মেঘলার মৃত্যু। কালের খবর

ঘুমের মধ্যেই অভিনেত্রী মেঘলার মৃত্যু। কালের খবর

 

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

চলতি প্রজন্মের মডেল-অভিনেত্রী সাদিকা রহমান মেঘলা মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন মেঘলার ছোট বোন রুখসানা। মেঘলা বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হন। রুপালি পর্দার নায়িকা হওয়ার স্বপ্ন ছিল তার। একটি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছিলেন। ছবিটির নাম ‘ফ্রিল্যান্সার’। তবে স্বপ্ন পূরণের আগেই পাড়ি জমালেন পরপারে। জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে গ্রামের বাড়িতে মারা গেছেন এই অভিনয়শিল্পী। মেঘলার ছোট বোন রুখসানা বলেন, দুই দিন আগে ঢাকা থেকে আপু গ্রামের বাড়িতে এসেছিল। রাতে ঘুমানোর আগে বলছিল, পায়ের মধ্যে কেমন যেন করছে। তখন পায়ে তেল মালিশ করে দিই। হঠাৎ রাতে ঘুম ভাঙলে ওর গায়ে হাত পড়তেই শরীর ঠান্ডা লাগে। তখন সবাইকে ডাকি। তারপর মৃত্যু হয়েছে নিশ্চিত হই। ১৩ সেপ্টেম্বর বাদ জোহর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে।
মেঘলা ঢাকার শ্যামলীতে থাকতেন। কিশোরগঞ্জ জন্ম হলেও নেত্রকোনায় বেড়ে ওঠা তার। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়েই মডেলিংয়ে নাম লেখান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com