বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
দেবিদ্বারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর অংশীজন সভা অনুষ্ঠিত। কালের খবর

দেবিদ্বারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর অংশীজন সভা অনুষ্ঠিত। কালের খবর

 

মোঃ ইমরান খাঁন, স্টাফ রিপোর্টার কুমিল্লা, কালের খবর : বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর বিক্রয় উপশাখা দেবিদ্বার কার্যালয়ের আওতাধীন দেবিদ্বার ও মুরাদনগর এলাকার গ্যাস বিতরণ ব্যবস্থাপনা, বকেয়া গ্যাস বিল আদায় এবং গ্যাসের অবৈধ সংযোগ রোধকল্পে সম্মানিত জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, সমাজসেবক, সাংবাদিক ও গ্রাহকদের সমন্বয়ে অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮শে এপ্রিল সকাল ১০টা ৩০মিনিটে দেবিদ্বার উৎসব কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠান হয়। এ সময় বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাকিব হাসান খান,বাখরাবাদ গ্যাস ডিট্রিবিউশন কোম্পানির জিএমইএস প্রকৌশলী মর্তুজা রহমান খান, ডি জিএম ই এস প্রকৌশলী ছগির আহম্মেদ, জি এম এডমিন নাহিদুল ইসলাম, ডিজিএম সেইল মাহমুদুজ্জামান, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম আতিয়ার হোসেন।
এ সময় বাখরাবাদ গ্যাস ডিট্রিবিউশন কোম্পানির বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন মিজানুর রহমান, সানাহ উল্লাহ, শফিকুল ইসলাম মেম্বার, আব্দুস সামাদ, অলিউর রহমান কামরুল হাসান,হুমায়ুন কবির।
গ্রাহকরা বলেন দেবিদ্বারে আবাসিক লাইন থেকে বানিজ্যিক গ্যাস সংযোগের ফলে দিনের বেলায় গ্যাস সংকট দেখা দেয়, ফলে ভোগান্তিতে পড়তে হয় দেবিদ্বারের আবাসিক গ্রাহকদের। বক্তব্যে তারা এই গ্যাস সংযোগ সমস্যার সমাধান চেয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com