বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কে.এ নিলয়ের ‘হৃদয় নিয়ে খেলা’ সিনেমায় শিশির!। কালের খবর

কে.এ নিলয়ের ‘হৃদয় নিয়ে খেলা’ সিনেমায় শিশির!। কালের খবর

 

স্টাফ রিপোর্টার, কালের খবর :  এ প্রজন্মের সুদর্শন নায়ক শিশির সর্দার। চলচ্চিত্র ও নাটকে কাজ করছেন তিনি। সম্প্রতি এই অভিনেতার ‘মৃত্যু ১৯’ নামের নতুন একটি সিনেমার মহরত হয় এফডিসিতে। এটি নির্মাণ করবেন তানভীর আহমেদ। সপ্তাহ না পেরুতেই এই নায়ক চুক্তিবদ্ধ হলেন নতুন আরেকটি সিনেমায়। নাম ‘হৃদয় নিয়ে খেলা’। এটি পরিচালনা করবেন কে.এ নিলয়।

সিনেমাটিতে নায়িকা কে থাকছেন তা অচিরেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা। তিনি জানিয়েছেন আসছে মার্চে সিনেমার নির্মাণ কাজ শুরু হবে। অ্যাকশন-রোমান্টিক গল্পে সিনেমাটি নির্মিত হবে।

নতুন সিনেমা নিয়ে শিশির বলেন, সিনেমার গল্পটি দারুণ। এতে অ্যাকশন-রোমান্স সব আছে। পরিপূর্ণ বাংলা সিনেমা বলতে যা বোঝায় সবই এই সিনেমায় রয়েছে।

পরিচালক নিলয় বলেন, শিশির নতুন হলেও এর আগে কয়েকটি সিনেমা এবং নাটকে কাজ করেছে। আশা করছি, এই সিনেমাটি ভালো কাজ করবে। মার্চে শুটিং শুরু করে একটানা কাজ শেষ করতে চাই। চলতি বছরই সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

বর্তমানে শিশির অভিনীত মুক্তির অপেক্ষায় আছে দুটি সিনেমা। এগুলো হচ্ছে—অপূর্ব রানার ‘জলরঙ’ ও তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’ সিনেমা। রোজার ঈদের পর শিশিরের ‘মৃত্যু ১৯’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে তার বিপরীতে রয়েছে রাজ রিপা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com