বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
করোনা থেকে মুক্তি পেতে পপির কোরআন খতম

করোনা থেকে মুক্তি পেতে পপির কোরআন খতম

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। এরই মধ্যে বাংলাদেশে এই ভাইরাসে বেশ কয়েক জন মারা গেছেন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। করোনা মোকাবেলায় ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে।

করোনার প্রভাব থেকে মুক্তি পেতে চিত্রনায়িকা পপি তার গ্রামের বাড়ি খুলনায় মসজিদ, মাদ্রাসা ও এতিম খানায় কোরআন খতম দিয়েছেন। পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন এই নায়িকা।

এ প্রসঙ্গে পপি বলেন, ‘যতটুকু সম্ভব আমার জায়াগা থেকে আমি চেষ্টা করে যাচ্ছি। নিজে সতর্ক থেকে সাধারণ মানুষদের করোনা নিয়ে সচেতন করছি। কারণ আমরা সব সময় নিউজ, ফেসবুকের মাধ্যমে এর ভয়াবহতা সম্পর্কে জানতে পারছি। কিন্তু গ্রামের মানুষ করোনাভাইরাস নাম জানলেও এর থেকে মুক্তি কিংবা এর ভয়াবহতা জানে না৷ তাই আমি তাদের সাথে করোনা প্রসঙ্গে কথা বলছি ও সচেতন করার চেষ্টা করছি।’

দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে পপি বলেন, ‘আমরা না হয় কোনোভাবে দিন কাটালাম কিন্তু যারা দিনমুজুর তাদের কি হবে? তাই সবার উচিত তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।’

তিনি আরো বলেন, ‘সবাইকে বলব, দয়া করে বাসায় থাকুন। কেউ বাসা থেকে বের হবেন না। নিজে সচেতন থাকুন, অন্য সবাইকেও সচেতন থাকতে বলুন।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com