বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বিনা ছুটিতে টানা ৪৩ বছর পুলিশে চাকরি!

বিনা ছুটিতে টানা ৪৩ বছর পুলিশে চাকরি!

এম এম সাহরিয়া, শারজাহ, আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ’র একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিনা ছুটিতে টানা ৪৩ বছর দায়িত্ব পালন করে দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আল তুনাজি নামে এ কর্মকর্তাকে তার এ ব্যতিক্রমী পারফরম্যান্স এবং নিখুঁত উপস্থিতির রেকর্ডের জন্য প্রশংসামূলক ক্রেস্ট দেন রাস আল খাইমাহ’র পুলিশের জেনারেল কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহ বিন আলওয়ান আল নুয়িমি।

মেজর জেনারেল আল নুয়িমি বলেন, ‘নিবেদিতপ্রাণ কর্মী আল তুনাজি বিনা ছুটিতে টানা ৪৩ বছর অতিবাহিত করেছেন। তিনি তার পেশাদারিত্ব এবং সময়ানুসারীদের ক্ষেত্রে সর্বদা একজন রোল মডেল হিসেবে থাকবেন।’

তিনি আরো বলেন, ‘তার দায়বদ্ধতা এবং উৎসর্গতা সমগ্র পৃথিবীর পুলিশ প্রশাসনের জন্য অনন্য দৃষ্টান্ত।’

ক্রেস্ট পাওয়ার পর আল তুনাজি বলেন, ‘আমার প্রশাসনের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। সর্বোপরি আমি যে নিজের দেশকে সেবা করে যেতে পেরেছি এই ৪৩ বছর সেটাই আমার বড় প্রাপ্য। আমি আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, পৃথিবীর দায়িত্বশীল এবং সৎ পুলিশ প্রশাসনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ প্রশাসন অন্যতম। সংযুক্ত আরব আমিরাতের শতকরা নিরানব্বই ভাগ সাধারণ মানুষ পুলিশের উপর পরিপূর্ণ আস্থা রাখে, যা উন্নয়শীল দেশগুলোতে বিরল।

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com