বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর

দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :
পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর আওতায় সুবিধাবঞ্চিত দুর্গম জনপদে শিক্ষা নিশ্চিতে নাইক্যা পাড়া বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের বসার জন্য বেঞ্চ বিতরণ করেছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী-মাটিরাঙ্গা জোন।
বৃহস্পতিবার বিকালের দিকে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেঞ্চ বিতরণ করেন।
এসময় মাটিরাঙা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান ও মাটিরাঙ্গা জোনের উপ- অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন প্রমুখ
ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় হেডম্যান-কারবারি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর আওতায় সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে জানিয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা বলেন, ধারাবাহিক কর্মকান্ডের অংশ হিসেবে সেনাবাহিনী সুবিধা বঞ্চিত এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে নাইক্যা পাড়া বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরন প্রদান করা হলো। ভবিষ্যতেই এমন কর্মকান্ড অব্যাহত থাকবে।
ছাত্র-ছাত্রীদের বসার জন্য বেঞ্চ পেয়ে
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় হেডম্যান-কারবারি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ সেনাবাহিনীর তথা মাটিরাঙ্গা জোনের শিক্ষাবান্ধব কর্মকান্ডের প্রশংসা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com