বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বিবাহিত নারীর একাধিক অবৈধ সম্পর্ক, প্রেমিককে খুন ! কালের খবর

বিবাহিত নারীর একাধিক অবৈধ সম্পর্ক, প্রেমিককে খুন ! কালের খবর

কালের খবর ডেস্ক  : বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্ক রক্ষা করতে এক প্রেমিককে সঙ্গে নিয়ে আরেক প্রেমিককে হত্যার অভিযোগ উঠেছে এক বিবাহিত নারীর বিরুদ্ধে। নিহত ওই প্রেমিকের নাম অজয় কর।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, অভিযুক্ত নারী সখী বিশ্বাস ও তার প্রেমিককে পুলিশ গ্রেফতার করেছে। খবর এবিপি আনন্দ।

নিহত অজয় করের পরিবার জানান, গত বুধবার গভীর রাতে অজয়ের মৃতদেহ পাওয়া যায় রেললাইনের পাশ থেকে। এর আগে, বুধবার সকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

অজয়ের পরিবারের দাবি, ‘সখী বিশ্বাসের সঙ্গে অজয়ের সম্পর্ক আগে থেকেই ছিল। এছাড়া সখীর সঙ্গে বিশ্বজিত নামে আরেক যুবকেরও সম্পর্ক ছিল। অজয় সে সম্পর্কের কথা জেনে যাওয়ায় সখী আর বিশ্বজিত মিলে অজয়কে খুন করেন।’

ইতোমধ্যে অভিযুক্ত নারী সখী ও তার প্রেমিক বিশ্বজিতকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com