বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
কুয়েতে আবারো বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা

কুয়েতে আবারো বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা

কালের খবর  ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত আবারো বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল জারাহ বাংলাদেশি শ্রমিক নিয়োগে এ নিষেধাজ্ঞা আরোপের একটি আদেশ জারি করেছেন। তিনি এ নির্দেশ মানার জন্যও আহ্বান জানিয়েছেন।
দেশটির একটি দৈনিকের প্রতিবেদনের বরাত দিয়ে নিষেধাজ্ঞার খবরটি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ।
দৈনিকটির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি শ্রমিক নিয়োগে ২০১৪ সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বাংলাদেশিদের রেসিডেন্স পারমিটের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। মানব পাচারকারীদের দৌরাত্ম্যসহ নানা অনিয়মও বহুগুণে বেড়ে গেছে। এতেই কুয়েত সরকার বাধ্য হয়ে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তটি নিয়েছে।
কুয়েতের নিরাপত্তা বাহিনীগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া প্রতিবেদনে বলেছে, বাংলাদেশি গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রেই মূলত নানা নিয়ম ও অধিকার লঙ্ঘন চলছে। এ ধরনের প্রতিবেদনই ফের নিষেধাজ্ঞা আরোপের নেপথ্যে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর এক তথ্যমতে, ১৯৭৬ সাল থেকে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে শুরু করে কুয়েত। ২০০৭ সাল পর্যন্ত এ ধারা অব্যাহত ছিল। বাংলাদেশ থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার শ্রমিক নিয়েছে উপসাগরীয় দেশ কুয়েত।
কিন্তু ২০০৭ সালে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ করে দেয় কুয়েত। নিয়োগে অনিয়ম এবং বাংলাদেশি শ্রমিকদের অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে নিয়োগ বন্ধ করে দেওয়া হয়। ২০১৪ সালে কুয়েত ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
এরপরই বাংলাদেশি শ্রমিকদের দেশটিতে আবার কাজের সুযোগ মেলে। কিন্তু ২০১৬ সালের মে মাসে দেশটির নিরাপত্তা বিভাগের এ প্রতিবেদন থেকে আবার শ্রমিক নিয়োগে অনিয়মসংক্রান্ত নানান অভিযোগ ওঠে আসে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com