শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কারাগারে নেয়া হচ্ছে। কালের খবর

খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কারাগারে নেয়া হচ্ছে। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল থেকে কারাগারে নেয়া হচ্ছে । তাকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হতে পারে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে।

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান ঢাকা টাইমসকে বলেন, ‘হয়ত কারাগারে নেয়ার প্রস্তুতি চলছে। এখনও আমাদের তেমন কিছু জানানো হয়নি। তবে এরই মধ্যে রাস্তায় পুলিশের উপস্থিতি বেড়েছে।’

বিএসএমএমইউ সূত্র জানিয়েছে, ‘খালেদা জিয়া আগের থেকে অনেকটাই সুস্থ। তাই তাকে কারাগারে নেয়া হচ্ছে। বাকিটা সংবাদ সম্মেলন করে জানানো হবে।’

হাইকোর্টের নির্দেশে গত ৬ অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ছয়তলার ৬১২ নম্বর কেবিনে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডও গঠন করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com