বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা নিবেদন। কালের খবর

ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা নিবেদন। কালের খবর

মীর জেসান হোসেন তৃপ্তী, কালের খবর : মহান অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এর মাধ্যমে ঢাকা প্রেস ক্লাব শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তিনি বলেন,৫২’র একুশে ফেব্রুয়ারি যুগ যুগ ধরে আমাদের কাছে এমন একটি চেতনা এমন একটি বৈপ্লবিক আদর্শ যা আমাদেরকে উদ্ধুদ্ধ করে । যেটাকে কখনোই ধ্বংস করা যায় না, যেটিকে কখনো ম্লান করা যায় না। একুশে ফেব্রুয়ারি যুগ যুগ ধরে পৃথিবী মানুষ এবং আমাদের সমাজ-সংসার থাকবে ততদিন একুশ আমাদেরকে সাহস যোগাবে এবং লড়াই করতে উদ্ধুব্ধ করবে। এ সময় তিনি আরও বলেন সাংবাদিকদের গ্রেজেটের মাধ্যমে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে স্বীকৃতি দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।এ সময় তিনি বলেন, ভাষার জন্য রক্তদান পৃথিবীর ইতিহাসে বিরল। সে অহংকার কেবল বাংলাদেশের দামাল ছেলেরা দেখিয়েছে। এদেশের মানুষ কখনো অন্যায়য়ের সাথে আপস করে না। যে টা বার বার বুকের তাজা রক্ত দিয়ে এ জাতি প্রমান দিয়েছে। এ সময় উপপস্থিত ছিলেন সংগঠনের সহ- সভাপতি ও দৈনিক দিনের আলো পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান জুলফিকার,দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং মানবাধিকার গ্রুপের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন,দৈনিক নতুনবাজার পত্রিকার সম্পাদক এ মন্নান, দৈনিক একুশে বানী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আসরাফ সরকার,যুগ্ন-সম্পাদক মোঃ আবু ইউছুপ,দপ্তর সম্পাদক কে এম মোহম্মাদ হোসেন রিজভী,সাংগঠনিক সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ সুমন, মোঃ বসির আহমেদ,নাহিদা আক্তার পপি, রাজিয়া সুলতানা তূর্ণা, মাসুদ মৃধা,মোঃ হাফিজুর রহমান নাইম,শাহানাজ আলম রুমানা প্রমূখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com