রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
বিএনপির বিরুদ্ধে মিডিয়া ক্যু হবে অচিরেই : আসিফ সৈকত। কালের খবর

বিএনপির বিরুদ্ধে মিডিয়া ক্যু হবে অচিরেই : আসিফ সৈকত। কালের খবর

 

বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন,বিএনপির বিরুদ্ধে মিডিয়া ক্যু হবে অচিরেই। কালের খবর ডেক্স রিপোর্ট:
মঙ্গলবার (১১ জানুয়ারি) আসিফ তাঁর এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা জানান।

আসিফ তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন, খুব দ্রুত রাজনৈতিক জট তৈরি হবে , এই জট লালনের আখড়ার সবচেয়ে বয়স্ক সন্ন্যাসীর চুলের জটের চেয়েও পেঁচানো জটিল জট ।

বিশ্বাস অবিশ্বাস আর রাজনৈতিক ব্যাকস্টেবে নতুন নতুন জোট ভাঙ্গবে গড়বে। বিএনপিকে কৌশলে এমবুশড করে দেয়া হবে , বিএনপির বিরুদ্ধে মিডিয়া ক্যু হবে অচিরেই। কারও বাড়ির সামনের বালতি হারিয়ে গেলেও নিউজ হবে – ” ছাত্রদলের কর্মী বালতি নিয়ে লাপাত্তা “মানুষকে বোঝানো হবে একটা বালতির লোভও বিএনপি সামলাতে পারেনা , ক্ষমতায় এলে কি করবে !

আপাতত আওয়ামী লীগের রাজনৈতিক স্টাবলিশমেন্ট সম্ভব না উল্লেখ করে তিনি আরো বলেন, সেক্ষেত্রে গণবিস্ফোরণ হবে । এই গণবিস্ফোরণ সামলানোর ক্ষমতা ভারতের নেই । মূল দুই দল বিএনপি আর জামাত যেনো নির্বাচনের বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে না পারে , দেশে অস্হিরতা তৈরি হয় – এটাই আপাতত মূল মিশন হবে ।

জানাক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বাকীদলকে সুবিধা করে দেয়া হবে বিএনপিকে এমবুশড করে । তবে এটাও ধ্রুব সত্য বিএনপিকে মাইনাস করে দেয়া অসম্ভব । বিএনপিকে কোনঠাঁসা করে দিয়ে আসন সংখ্যা সর্বোচ্চ কতোটুকু কমিয়ে আনা যায় – এটাই টার্গেট হবে, সাথে বিএনপির মারাত্মক ইমেজ সংকট তৈরি করতে তৎপর থাকবে ওপারের খেলোয়াড়রা ।

আপাত দিক থেকে বিএনপির এই এমবুশড পরিস্হিতি জামাতের জন্য সুবিধা হলেও দীর্ঘমেয়াদে গণতন্ত্র ক্ষতিগ্রস্হ হবে। বিএনপি ঠেকাতে জামাতের সাথে জানাক + বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনকে জোটবদ্ধ হওয়ার ফর্মূলাও আসতে পারে এপার বা ওপার থেকে।

তিনি তাঁর পোস্টে আরো জানান, জামাত যদি বিএনপির সাথে আলোচনা করে ভোটের দিনক্ষণের বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারে , সেটা জামাতের ভবিষ্যত রাজনীতির জন্য স্মুথ হবে বলে আমার ব্যক্তিগত অভিমত। কারণ পার্লামেন্টে জামাত প্রধাণ বিরোধী দল হলে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি জামাত দুই দলই ভারতকে ছাড় দিবেনা । কারণ দুই দলের তৃণমূলের মারাত্মক চাপ বলবৎ থাকবে দলদুটোর নীতি নির্ধারকদের উপর।

এই ঐক্য দিয়ে সংবিধান সংশোধন , জুলাই গণহত্যার বিচার , বিডিআর গণহত্যা সহ সকল মজলুম এবং রাজপথে শহীদদের সাথে হয়ে যাওয়া প্রতিটা আওয়ামী ইনজাস্টিজের বিচারের পথকে প্রশস্ত করবে।

ভারত কি চাইবে এই ঐক্যে বিএনপি জামাত পৌঁছাক ? নিশ্চিতভাবেই না। তারা বিএনপি জামাতের ভারতপন্থী উইং গুলোকে একটিভ করে দেবে , একেক নেতা একেক কথা বলা শুরু করবে , সিদ্ধান্তহীনতা তৈরি হবে জনমনে। এই সুযোগেই শাহবাগী নট নটি , আম্লীগের প্রতাত্মারা কেওয়াজ তৈরি করে সরকারকে আনস্টেবল করে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবে । হেফাজতসহ ইসলামিক দলগুলোকে অহেতুক উসকে দেয়া হবে , তারা রাজপথে নেমে এলেই ভারতের পোয়া বারো !

সেই সময়ে ২/৩ টা জঙ্গী হামলা বা স্যাবোটেজ ঘটিয়ে ইসলামিক দলগুলোর উপর দায় চাপানোর সর্বোচ্চ চেষ্টাও চলবে।কুল হেডে ভাবুন , কোন পথে হাঁটবেন ।পদে পদে লাল সবুজের পতাকা নিয়ে ষড়যন্ত্র চলমান ।দিনশেষে ভাইয়ে ভাইয়ে অবিশ্বাস , আর ক্ষমতার মোহের ভুল চালে অস্তমিত হয়ে যেতে পারে সম্ভাবনার সূর্য্য।জলপাই বাগানের দিকে হাঁটবে এই অভাগা জাতিদূরে দেখা যাবে সিকিম ……….

শেষে আসিফ উল্লেখ করেন ( ব্যক্তিগত এনালাইসিস বা সম্ভাবনা , মনে রাখবেন – সম্ভাবনা শব্দটাই আনপ্রেডিক্টেবল)

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com