বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
লাইসেন্স না থাকায় দু ঘণ্টা অবরুদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্পাদক ও এমপি পঙ্কজ দেবনাথ ! কালের খবর

লাইসেন্স না থাকায় দু ঘণ্টা অবরুদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্পাদক ও এমপি পঙ্কজ দেবনাথ ! কালের খবর

কালের খবর ডেস্ক :: আন্দোলনরত শিক্ষার্থীদের রোষাণলে পড়েছেন বরিশালের মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ দেবনাথ।

রাজধানীর শনির আখড়ায় গাড়ি চালক ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারায় তাকে দু ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এ সময় এমপির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানাতে থাকেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দনিয়া স্কুলের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

এমতাবস্থায় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ শিক্ষার্থীদের উদ্দেশে তার গাড়ির সব কাগজপত্রই সঠিকভাবে আছে বলে দাবি করেন। কিন্তু গাড়ির চালক তার ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারায় শিক্ষার্থীরা সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের গাড়ি অবরুদ্ধ করে রাখে এবং আইনানুযায়ী তাকে গ্রেফতারের দাবি জানান। এরপর উপস্থিত পুলিশকে এ বিষয়ে মামলা দায়ের করতে বলেন শিক্ষার্থীরা।

দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, সিসিআর কলেজ, গোলাম মোস্তফা মডেল স্কুল অ্যান্ড কলেজ, নবারুন স্কুল অ্যান্ড কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভে অংশ নেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের জাবালে নূর পরিবহনের বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হন। ঘটনার পরের দিন থেকে বেপরোয়া বাস চালকের ফাঁসি, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্স ছাড়া চালকদের গাড়ি চালনা বন্ধসহ ৯ দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com