বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
রাঙ্গামাটি প্রতিনিধি, মোঃ দুলাল হোসেন, দৈনিক কালের খবর : রাঙ্গামাটি জেলা বাঘাইছড়ি উপজেলা ৩৬ নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট শুকনাছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ১১ই এপ্রিল ২০২৬ তারিখে বন বিভাগ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালায় ,দুষ্কৃতকারীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ যার বাজার মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা(১৫৫,০০০) সহ দুটি চান্দের গাড়ি জব্দ করে বাঘাইহাট বন বিভাগের নিকট হস্তান্তর করে বাঘাইহাট সেনা জোন।