বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর

ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর

কালের খবর ডেস্ক :

পবিত্র মাহে রমজান উপলক্ষে ডেমরায় দু:স্থ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন বিএমজিটিএ।

শনিবার বিকালে ঢাকা সাইনবোর্ড এলাকায় অবস্থিত এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যালয় সংলগ্নে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে এবং মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা কার্যালয় ঢাকার ইনচার্জ অফ আইসিট ইঞ্জিনিয়ার গোলাম ছারোয়ার।

এ সময়ে বক্তারা শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান,সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করা হয় ।
তাছাড়া সদ্য প্রকাশিত মাদ্রাসা এমপিও নীতিমালায় জেনারেল শিক্ষকদের যে চরম বৈষম্য করা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেন এবং দ্রুত সময়ে এ নীতিমালায় জেনারেল শিক্ষকদের প্রশাসনিক পদে নিয়োগের ব্যবস্থা রাখার জন্য সংশোধন করার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কেএম শামীম,মোঃ আব্দুস সাকুর, মোহাম্মদ আলী, মেহেদী হাসান, ফজলু রহমান আব্দুল হাই, রফিকুল ইসলাম, আলাউদ্দিন, রেজাউল হকসহ অন্যরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com