বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর

দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর

 

মোঃ জসিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি, কালের খবর : মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়েছে সারাবিশ্বে। বিশেষ করে অস্থির হয়ে পড়েছে বৈশ্বিক জ্বালানি খাত। এই সংকট সামাল দিতে প্রায় সব দেশের সরকারই ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশ সরকারও চলমান জ্বালানি সংকট মোকাবিলায় গ্রহণ করেছে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে ০৩ এপ্রিল রাজধানীর কাকরাইলস্থ উষাচত্বে “জ্বালানি সংকট মোকাবেলায় অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদের সুষ্ঠু ব্যবহার এবং সংকট মোকাবেলায় জ্বালানি মৌজুদ করণ বৃদ্ধির দাবিতে নাগরিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল অবঃ প্রফেসর ড. এস কে আকরাম আলী, প্রধান আলোচক উপস্থিত হিসাবে নিরাপত্তা বিশ্লেষক ছিলেন এস জি কিবরিয়া দিপু, প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন রুলার জার্নালিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের ছবির সম্পাদক জাহিদুল ইসলাম শিশির। এসময় আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রাজ্জাক রুবেল, সেলিম রেজা বাচ্চু, এডভোকেট মু. ইমরান, মুহা রবিউল ইসলাম, মোঃ সামছুল আলম সুমন, জে এম শফিউল আলম, রোজিনা আক্তার, ডা. মোঃ তারিকুল ইসলাম, মোঃ ইউসুফ জামিল, মোঃ আব্দুস সালাম প্রমুখ, সঞ্চালনায় ছিলেন সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর সমন্বয়ক মু. সাহিদুল ইসলাম।

এসময় বক্তাগণ বলেন, যুদ্ধ বা আন্তর্জাতিকভাবে যেকোনো সংকট- যেকোনো সময় তৈরি হতে পারে। সংকট কালীন সময় দেশের চাহিদা পূরণের জন্য রাষ্ট্রব্যবস্থাকে পূর্ব প্রস্তুতি রাখতে হয়। আমাদের দেশে তেমন কোনো প্রস্তুতি নেই বল্লেই চলে। বাংলাদেশে একটি মাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার রয়েছে। বর্তমানে অপরিশোধিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারটিও তীব্র তেল সংকটে ভুগছে। পথে সমস্যার কারণে তেলের চালানও আটকে আছে। এমন পরিস্থিতিতে শোধনাগারটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ সার্বোচ্চ একমাসের চাহিদা মেটানোর মতো তেল সংরক্ষণ করতে পারে। পক্ষান্তরে পাকিস্তান দুই মাস এবং ভারত তিন মাস ও তার চেয়ে কিছু বেশি সময়ের জন্য তেল মৌজুদ করতে পারে। বাংলাদেশের সংকটকালীন সময় অতিক্রম করতে জ্বালানি মৌজুদ করণ একান্তভাবে অপরিহার্য, যেকোনো সংকট মোকাবেলায় অন্তত এক বছরের জ্বালানি মজুদ রাখা নিশ্চিত করতে হবে আমাদের।

দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আজকের মুক্ত আলোচনায় যে বিষয়গুলো সব চেয়ে বেশি গুরুত্ব পায় তা হল জ্বালানি সংকট মোকাবেলায় অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদের সুষ্ঠু ব্যবহার। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন গবেষণায় দেখা যায় আমরা শুধু জ্বালানি আমদানির উপরই নির্ভরশীল। কিন্তু অতীত ইতিহাস থেকে আমরা জানতে পারি আমাদের দেশের আভ্যন্তরীণ অনেক জ্বালানির সম্ভাবনা রয়েছে। সেই সমস্ত ক্ষেত্রগুলো চিহ্নিত করে নিশ্চিত উপায়ে আমাদের জ্বালানি উৎপাদন বৃদ্ধি করতে হবে। এছাড়া আমরা জানি, পার্বত্য চট্টগ্রাম, বিশাল খনিজ সম্পদের সম্ভাবনাময় একটি স্থান। তাই আমাদেরকে পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সরকারের সদইচ্ছাই সবচেয়ে বেশি জরুরি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com