রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর

রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি, কালের খবর :

নরসিংদীর রায়পুরা পৌর এলাকার তাত্তাকান্দা গ্রামের মৃত রব মিয়া ও অসহায় বৃদ্ধা মা আমজারা বেগমের তৃতীয় ছেলে মাদকাসক্ত মোক্তার হোসেনকে কমপক্ষে ২/৩ বছর কারাগারে রাখতে আকুতি জানিয়েছেন। অসহায় বৃদ্ধা মা তার মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ। মাদকের টাকা না দিতে পারলেই অসহায় বৃদ্ধা মাকে মারধর, বসত ঘরবাড়ি ভাংচুর ও মালামাল লুটপাট করে বিক্রি করে মাদকাসক্ত ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই অসহায় বৃদ্ধা মা প্রায় ১৩ বছর পূর্বে স্বামী রব মিয়ার মৃত্যুর পর হাড়ভাঙ্গা পরিশ্রম করে সংসার টিকিয়ে রাখার লড়াই করে যাচ্ছেন। কিন্তু তার তৃতীয় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ অসহায় বৃদ্ধা মায়ের জীবন যাপন করা অসম্ভব হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অসহায় বৃদ্ধা মায়ের তৃতীয় মাদকাসক্ত ছেলে মাদকের টাকা না দিলেই নিয়মিত বিভিন্ন অসহায় বৃদ্ধা মাকে শারীরিকভাবে অত্যাচার ও নির্যাতন করে৷ এমনকি বসত ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটিয়েছে প্রতিনিয়ত।

তাছাড়া আরও জানা যায়, এই মাদকাসক্ত ছেলের স্ত্রীও মাদকাসক্ত হওয়ার কারণে তাকে তালাক দিয়ে চলে যায়।

মাদকাসক্ত ছেলে মোক্তার হোসেনকে এরআগেও কয়েকবার কারাগারে পাঠালে অল্প দিনের মধ্যেই বের হয়ে এসে পুনরায় মাদকাসক্ত হয়ে এসব কাজে লিপ্ত হয় বলে জানা গেছে।

পাশ্ববর্তী প্রতিবেশী নাম প্রকাশ অনিচ্ছুকরা জানান, অসহায় বৃদ্ধা মাকে নিয়মিত মাদকাসক্ত ছেলে অসম্ভব অত্যাচার, নির্যাতন, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে থাকে। মাদকাসক্ত ছেলেকে আরও কয়েকবার কারাগারে পাঠায়। কারাগার থেকে বের হয়ে আরও ভয়ংকর রূপ ধারণ করে। অসহায় বৃদ্ধা মাকে আরও বেশি নির্যাতন চালায়।

তাছাড়া মাদকাসক্তর বড় ভাই প্রবাসী সাদ্দাম হোসেন জানান,আমার এই মাদকাসক্ত ভাই প্রতিনিয়তই আমার অসহায় বৃদ্ধ মাকে বিভিন্ন উপায়ে নির্যাতন ও বসত ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে যাচ্ছে। এই মাদকাসক্ত ভাইকে আরও কয়েকবার কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু তার পরির্বতন হচ্ছে না।

ভুক্তভোগী অসহায় বৃদ্ধা মায়ের দাবী তার মাদকাসক্ত ছেলেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কমপক্ষে ২/৩ বছর কারাগারে রাখা হোক।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com