সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
রাঙ্গামাটি প্রতিনিধি, মোঃ দুলাল হোসেন, দৈনিক কালের খবর : রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়ন চাকমা মারমা বিভিন্ন সম্প্রদায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীরদের প্রদান সামাজিক উৎসব বৈশাখী (বিজু) উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোন। ১১ এপ্রিল ২০২৬ রোজ শনিবার সাজেক ত্রিপুরা ইউথ ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি খুশি রাম ত্রিপুরা সহ-সাংগঠনিক সম্পাদক মতিরঞ্জন ত্রিপুরার নিকট আনুষ্ঠানিক ভাবে আর্থিক অনুদান তুলে দেন বাঘাইহাট সেনা জোন কমান্ডার মহোদয়।
প্রতিবছর পার্বত্য অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠী অন্যতম প্রধান উৎসব বৈশাখী আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয় দুর্গম পাহাড়ি এলাকায় এই আয়োজন সফল করতে স্থানীয় বিভিন্ন জাতি গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সাজেক ইয়ুথ ক্লাবের সভাপতি খুশি রাম ত্রিপুরা সেনাবাহিনী এই সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এ ধরনের সহযোগিতা বৈশাখী উৎসবকে আরো প্রাণবন্ত ও সুশৃংখলভাবে আয়োজন করতে সহায়তা করবে।
বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের ভূমিকা রাখবে বলে আশা করেন এলাকাবাসী।