বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর
খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর

খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর : 
পার্বত্য জেলা খাগড়াছড়ি-এর বিভিন্ন উপজেলায় দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে তামাক পাতা চাষ। বিশেষ করে মাটিরাঙ্গা উপজেলায় এ প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। একসময় যেখানে বিস্তীর্ণ জমিতে মৌসুমি শাক-সবজি, ধান ও অন্যান্য ফসলের আবাদ হতো, বর্তমানে সেই জমিগুলোর বড় অংশই দখল করে নিয়েছে তামাক ক্ষেত।

‎স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর আগেও এসব এলাকায় শীতকালীন সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুনসহ বিভিন্ন ধরনের ফসল ব্যাপকভাবে উৎপাদন হতো। শুধু স্থানীয় চাহিদা পূরণই নয়, খাগড়াছড়ি থেকে এসব সবজি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হতো। কিন্তু বর্তমানে তামাক চাষ বাড়ার ফলে সবজির আবাদ কমে যাওয়ায় স্থানীয় বাজারে সবজির সংকট দেখা দিয়েছে। ফলে এখন প্রতিদিনের প্রয়োজনীয় সবজি বাইরে থেকে আমদানি করতে হচ্ছে, যার প্রভাব পড়ছে বাজারদরে।

‎কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, তামাক চাষের প্রতি তাদের ঝুঁকে পড়ার পেছনে রয়েছে আর্থিক লাভের বিষয়টি। তামাক চাষে উৎপাদন খরচ তুলনামূলক কম হলেও লাভ বেশি। তাছাড়া তামাক কোম্পানিগুলো আগাম চুক্তির মাধ্যমে চাষিদের বীজ, সার, কীটনাশক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। এতে করে কৃষকদের ঝুঁকি কম থাকে এবং তারা নিশ্চিত বাজার পান। ফলে অনেক কৃষকই প্রচলিত সবজি চাষ ছেড়ে তামাক চাষে আগ্রহী হয়ে উঠছেন।

‎মাটিরাঙা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন আহমেদ বলেন, তামাক চাষ স্বাস্থ্যঝুঁকি এবং মাটির গুনাগুন নষ্ট হওয়ার কারণে কৃষকদেরকে তামাক চাষে নিরুৎসাহিত করা হচ্ছে। সেই সাথে তামাকের পরিবর্তে ভুট্টা ও সরিষা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে মাটিরাঙ্গা উপজেলা ৬৮ থেকে ৭৫ হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে।

‎এদিকে স্থানীয় বাজার ব্যবস্থায়ও এর নেতিবাচক প্রভাব পড়ছে। সবজির উৎপাদন কমে যাওয়ায় দাম বাড়ছে, যা সাধারণ ভোক্তাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে। একসময় যেসব সবজি এখান থেকে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো, এখন সেগুলোই বাইরে থেকে এনে চাহিদা মেটাতে হচ্ছে—যা এই অঞ্চলের কৃষি ব্যবস্থার পরিবর্তনের একটি স্পষ্ট চিত্র তুলে ধরে।

‎স্থানীয় সচেতন মহলের দাবি, পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে যদি কৃষকদের পুনরায় সবজি ও খাদ্যশস্য চাষে ফিরিয়ে আনা যায়, তবে এই অঞ্চলের কৃষি ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে এবং একই সঙ্গে জনস্বাস্থ্য ও পরিবেশও সুরক্ষিত থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com