শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে জানান ফুলেল শুভেচছা। কালের খবর পাহাড়ের সমীকরণ ও দেশনায়কের রেইনবো নেশন: ব্যারিস্টার মীর হেলাল কেন সময়ের সাহসী চয়ন। কালের খবর মেধার সার্বভৌমত্ব : বইপাঠের মাধ্যমে নতুন বাংলাদেশের রাষ্ট্রকৌশল। কালের খবর অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, আইনি পদক্ষেপের পথে জয়নাল আবেদীন ভূইয়া। কালের খবর হয় ইজারা বাতিল করেন, নয় আমাগোরে মাইরা ফালান’। কালের খবর
সরাসরি সম্প্রচার চলাকালে নারী সাংবাদিককে অকস্মাৎ চুমু, অতঃপর। কালের খবর

সরাসরি সম্প্রচার চলাকালে নারী সাংবাদিককে অকস্মাৎ চুমু, অতঃপর। কালের খবর

কালের খবর ডেস্ক  : রাশিয়া বিশ্বকাপ কাভার করছিলেন জুলিথ গঞ্জালেস থেরান। কলম্বিয়ান এই নারী ক্রীড়া সাংবাদিক জার্মান সংবাদ চ্যানেল ডয়েচে ভ্যালের হয়ে রাশিয়ায় গেছেন। কাজের সূত্রেই সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে কথা বলছিলেন তিনি। হঠাৎ এক ব্যক্তি এসে তাকে জড়িয়ে ধরে চুমু দিলেন! তবে এতে থেমে যান নি থেরান। একবিন্দু না থেমে বরং কথা চালিয়ে গেছেন। বৃটিশ দৈনিক ডেইলি মেইলের খবরে বলা হয়, ঘটনার সময় সসানস্ক শহরের একটি বিশ্বকাপ কাউন্টডাউন ঘড়ির সামনে উপস্থিত ছিলেন থেরান। মাইক্রোফোন হাতে তিনি যখন কথা বলছিলেন, তখন তা সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। কিন্তু অকস্মাৎ ওই লোকটি আপত্তিকরভাবে তাকে জড়িয়ে ধরে গালে চুমু দেয়। এমন ভয়াবহ ঘটনার পরও ঘাবড়ে যাননি থেরান। বরং, ক্যামেরার দিকে তাকিয়ে নিজের বক্তব্য শেষ করেছেন।

পরে ঘটনার ফুটেজ নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করে থেরান বলেন, ‘আমি সেখানে দুই ঘণ্টা আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলাম। তখন কিছুই হয়নি। কিন্তু যখনই আমরা সরাসরি সম্প্রচারে গেলাম, এই লোকটি তার সুযোগ নিল।’
তিনি আরও বলেন, ‘লোকটি আমার দিকে এসে আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করে। গালে চুমু দেয়। কিন্তু আমাকে কথা চালিয়ে যেতে হয়েছিল। সম্প্রচার শেষে আমি আশেপাশে খুঁজে দেখেছি লোকটি আছে কিনা। কিন্তু সে ততক্ষণে পালিয়ে গেছে।’
সাংবাদিক থেরান আরও বলেন, ‘এই ধরণের আচরণ আমাদের প্রাপ্য নয়। আমরা সমান পেশাদার। ফুটবলের যে আনন্দ, তা আমারও। তবে মুগ্ধতা ও হয়রানির মধ্যে যে পার্থক্য, তা আমাদের চিহ্নিত করতে হবে।’
থেরানের অনেক অনুসারী এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘এই ধরণের ঘটনা কাম্য নয়। আপনি একজন বুদ্ধিমতি, সুন্দরী ও মহীয়সী নারী।’ আরেক মন্তব্যকারী লিখেছেন, ‘আপনি ঘটনা ভালোভাবেই সামলেছেন। কিন্তু লোকটি প্রথম শ্রেণির বেয়াদব।’
লোকটির পরিচয় এখনও জানা যায়নি।

      দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com