শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে : ইউএনও মাহমুদুর রহমান। কালের খবর সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষণা : মো: কেফায়েত উল্লাহ-সভাপতি, নূরুল আবছার-সেক্রেটারি। কালের খবর
মানবতার বিরুদ্ধে অপরাধ : সুচির বিচার চেয়ে অস্ট্রেলিয়ার আইনজীবীদের আবেদন

মানবতার বিরুদ্ধে অপরাধ : সুচির বিচার চেয়ে অস্ট্রেলিয়ার আইনজীবীদের আবেদন

 

 

 

 

কালের খবর ডেস্ক :

রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিচার দাবি করেছেন অস্ট্রেলিয়ার একদল আইনজীবী। তার বিচার দাবিতে শুক্রবার ‘প্রাইভেট প্রসিকিউশন এপ্লিকেশন’ দাখিল করেছেন তারা। এতে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতনের জন্য সরাসরি তাকে দায়ী করে তার জবাবদিহিতা বা বিচার দাবি করা হয়েছে। অনলাইন দ্য গার্ডিয়ানকে উদ্ধৃত করে এ খবর প্রকাশ করেছে হাফিংটন পোস্ট। এতে বলা হয়েছে, মেলবোর্নে ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন জমা দিয়েছেন ওই আইনজীবীরা। ওই মামলায় বলা হয়েছে, রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা রক্ষাকারীরা অতিমাত্রায় ও পর্যায়ক্রমিক অপরাধ চালিয়েছে। কিন্তু দায়িত্বশীলের পদে এবং ক্ষমতায় থেকে তা ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন সুচি। এর মধ্য দিয়ে তিনি মিয়ানমারের নিরাপত্তা রক্ষাকারীদের নৃশংসতা চালানোর অনুমতি দিয়েছেন। ফলে নিরাপত্তা রক্ষাকারীরা রোহিঙ্গাদেরকে তাদের বাড়িঘর থেকে উৎখাত ও দেশান্তরী হতে বাধ্য করেছে।
এই আবেদনকে সামনে এগিয়ে নিতে হলে, অর্থাৎ সুচির বিচার দাবির প্রক্রিয়ায় অগ্রসর হতে হলে অস্ট্রেলিয়ার এটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পর্টারের সম্মতি প্রয়োজন হবে। গার্ডিয়ান লিখেছে, এতে ক্রিশ্চিয়ান পর্টার সম্মতি না দেয়ার সম্ভাবনাই বেশি। এ সপ্তাহান্তে আসিয়ানের বিশেষ সম্মেলনে অস্ট্রেলিয়ার সিডনিতে যাওয়ার কথা রয়েছে সুচির। তাকে এ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com