মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দলের প্রধানের বিজয় নিশ্চিত করতে নেতাকে ভালবেসে নির্ঘুম রাত কাটিয়েছেন সাংবাদিক নেতা মো: আসাদুজ্জামান বাবুল। রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর
সাগরে সন্তান প্রসব! ছবি ভাইরাল!

সাগরে সন্তান প্রসব! ছবি ভাইরাল!

 

 

 

 

কালের খবর ডেস্ক :
সন্তান জন্ম দেওয়ার জন্য এক নারী লোহিত সাগরে নেমেছিলেন। অবশেষে সেই নারী সাগরেই সন্তান জন্ম দিলেন!

সাগরে নামার কিছুক্ষণ পর শিশুটির জন্ম দেন তিনি।

আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
লোহিত সাগরে শিশু জন্ম দেওয়া নারীটি রাশিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ছবিতে দেখা গেছে, পর্যটকদের প্রিয় মিসরীয় দাহাব শহরে লোহিত সাগরের তীরে ওই শিশুর বাবা শিশুটিকে কোলে তুলে রেখেছেন। ওই স্থানের একটি হোটেলের ব্যালকনি থেকে এক পর্যটক ছবিগুলো তুলেছেন।

জানা গেছে, পানির নিচে সন্তান জন্ম দিতে এক রাশিয়ান বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন ওই নারী। এ বিষয়ে তার স্বামী তাকে সহায়তা করেছেন।

ছবিতে দেখা গেছে, একটি প্লাস্টিক কন্টেইনারে শিশুটির নাড়ি রাখা, সেটি গর্ভফুলের সঙ্গে জোড়া লেগে আছে।
তবে ওই নারী এবং তার স্বামী ও সন্তানের নাম জানা যায়নি। আর শিশুটি ছেলে না মেয়ে বা কী তার অবস্থা, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী বিকিনি পড়ে সাগরে যাওয়ার পর শিশুটির জন্ম দেন। পানির নিচে শিশুটির স্বাভাবিক জন্মদানের বিষয়টি প্রশংসা করেছেন অনেক ফেসবুক ব্যবহারকারী।

একজন ফেসবুক ব্যবহারকারীর মন্তব্য, ‘সাগর আজ অনেক লাল ছিল!’

প্রসঙ্গত, মিসরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র শারম এল-শেখের ৫০মাইল উত্তরপূর্বে অবস্থিত দাহাব শহরটি ইদানিং পর্যটকদের বিশেষত গর্ভবতীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com