বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নববধূকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী!

নববধূকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী!

 

 

 

কলকাতা প্রতিনিধি,কালের খবর :

নববধূকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী!
ভারতের ওডিশা রাজ্যের সুন্দরগড় জেলার পামারা গ্রামের যুবক বাসুদেব টোপ্পার সঙ্গে পাশের দেবগিরি গ্রামের কনের ৪ মার্চ বিয়ে হয় ঘটা করে।

গত শনিবার বাসুদেবের বাড়িতে আসেন কনের তিন আত্মীয়। কনে তাঁদের মধ্যে একজনকে তুতো ভাই বলে পরিচয় দেন। দুপুরে খাওয়াদাওয়ার পর তুতো ভাইয়ের দুই বন্ধুকে নিয়ে ঘুরতে বের হন বাসুদেব। এরপর বাড়িতেই নববধূর সঙ্গে তুতো ভাইকে আপত্তিকর অবস্থায় দেখতে পান নতুন বউকে দেখতে আসা গ্রামের কয়েকজন বাসিন্দা। এরপর গ্রামবাসী তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। তাঁরা নববধূর কথিত তুতো ভাইকে প্রচণ্ড মারধর করেন। খবর পেয়ে বাড়িতে ফিরে আসেন বাসুদেব টোপ্পা। সব শুনে তিনি হতবাক হয়ে যান। তিনি তাঁর স্ত্রীর সঙ্গে ওই যুবকের সম্পর্কের কথা জানতে পারেন। তাঁর স্ত্রীও সম্পর্কের কথা স্বীকার করেন। বাড়ির অভিভাবকেরা তাঁকে জোর করে বিয়ে দেন বলে জানান।

এরপর বাসুদেব টোপ্পা নববিবাহিত স্ত্রীকে বিয়ে দেন তাঁর প্রেমিকের সঙ্গে। বাসুদেবের পরিবারও মেনে নেয় এই বিয়েকে। এই বিয়ের পর নববধূ বলেন, বাসুদেবের এই ঋণ তিনি কোনো দিনও শোধ করতে পারবেন না।

কালের খবর  -/১৩/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com