বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তে আর একটি মানুষও হত্যা করা যাবে না : মোঃ মোস্তফা আল ইহযায। কালের খবর মানবাধিকার সংস্থা HRCBM কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস উৎযাপন। কালের খবর রায়পুরায় আড়িয়াল খাঁ নদীর তীর থেকে মাটি কাটায় ৯ জনের কারাদণ্ড ও একজনকে অর্থদন্ড। কালের খবর মাটিরাঙ্গায় এনসিপি নেত্রীর বিরুদ্ধে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন। কালের খবর শৈল্পিক মৌনতা ও ইস্পাতকঠিন নেতৃত্বের এক অনন্য ক্যানভাস: বেগম খালেদা জিয়া। কালের খবর মাটিরাঙ্গায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা। কালের খবর নির্বাচনী দায়িত্বে শৃঙ্খলা-দৃঢ়তা-স্বচ্ছতার বার্তা-চট্টগ্রামে নবাগত ওসিদের উদ্দেশে পুলিশ সুপারের কড়া দিকনির্দেশনা। কালের খবর তারেক পরিষদ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল। কালের খবর গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর
পুলিশকর্মীর বিরুদ্ধে মায়ের সামনে মেয়েকে ধর্ষণের অভিযোগ

পুলিশকর্মীর বিরুদ্ধে মায়ের সামনে মেয়েকে ধর্ষণের অভিযোগ

 

 

কালের খবর ডেস্ক :
রক্ষকই ভক্ষক। প্রতিবেশীর ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক পুলিশকর্মীর বিরুদ্ধে।

অভিযোগ, অন্ধকার ঘরে তার মায়ের সামনেই সেই গৃহবধূকে ধর্ষণ করা হয়। ঘটনাটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার। অভিযুক্ত পুলিসকর্মী অখিল মণ্ডল ঘটনার পর থেকে পলাতক।
অভিযুক্ত অখিল মণ্ডল রায়গঞ্জ সংশোধনাগারের জেল ওয়ার্ডেন। সোমবার মাঝ রাতে সেই গৃহবধূ ঘুম থেকে উঠে শৌচালয়ে যান। সেই সময়ই বাড়ির মেইন সুইচ বন্ধ করে দেন অখিল। বাড়ি অন্ধকার হতেই সুযোগ বুঝে ঘরের মধ্যে ঢুকে এককোণে ঘাপটি মেরে বসে থাকেন তিনি। এরপরই সেই গৃহবধূ শৌচালয় থেকে ঘরে ফিরতেই তার উপর ঝাঁপিয়ে পড়েন অখিল।
ঘরের মধ্যে তখন সেই গৃহবধূর মাও ছিলেন।

কিন্তু অন্ধকার ঘরে কী ঘটছে, তা প্রথমে ঠিকমতো বুঝতে পারেননি নির্যাতিতার মা। এমনকী অভিযুক্ত অখিল মণ্ডলকে ‘নিজের জামাই’ ভেবেও ভুল করেন তিনি। পরে মেয়ের চিৎকারে সব বুঝতে পেরে দৌড়ে বাইরে বেরিয়ে এসে ঘরের দরজা আটকে দেন। এরপর চিৎকার-চেঁচামেচি জুড়ে দেন সেই গৃহবধূর মা।
এদিকে নির্যাতিতা গৃহবধূর মায়ের চিৎকারে ছুটে আসেন অভিযুক্ত পুলিশকর্মীর বাড়ির লোকেরা। অভিযোগ, সেই গৃহবধূর বাড়ির লোকদের ওপর চড়াও হন তারা। মারধর করে বাড়ির দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে যান বাড়ির ছেলেকে। এরপর সোমবার রাতেই কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে অভিযুক্ত অখিল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নির্যাতিতা গৃহবধূর পরিবার।
কিন্তু পুলিশের তদন্ত নিয়েও উঠছে প্রশ্ন। অভিযোগ, ঘটনার পর দুদিন কাটতে চললেও এখন অধরা অভিযুক্ত। পাশাপাশি অভিযুক্তের পরিবার অভিযোগ তুলে নিতেও চাপ দিচ্ছে। যদিও অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার শ্যাম সিংহ।

কালের খবর -/৭/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com