বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কংগ্রেসের সভাপতি হচ্ছেন রাহুল গান্ধী?

কংগ্রেসের সভাপতি হচ্ছেন রাহুল গান্ধী?

ভারতের গুজরাট প্রদেশের বিধানসভা নির্বাচনের আগেই রাহুল গান্ধী ভারতীয় কংগ্রেসের নেতৃত্ব পাচ্ছেন বলে দেশটিতে আলোচনা চলছে। কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধীর পথ প্রশস্ত করতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছেন সোনিয়া গান্ধী। গুজরাটের ভোটের আগেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মোকাবিলায় রাহুলের রাজনৈতিক ক্ষমতা আরো বাড়াতেই কংগ্রেস এই কৌশল নিয়েছে বলে দেশটির পর্যবেক্ষকরা মন্তব্য করেছেন।

রোববার কংগ্রেস বলছে, সোমবার সকাল সাড়ে ১০টায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানে সভাপতি পদে নির্বাচনের সময় চূড়ান্ত হবে। কংগ্রেস নেতাদের বক্তব্য, সাধারণভাবে ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করতে দশ দিনের মতো সময় লাগতে পারে।

কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদী বলেন, ‘যদি আর কোনো প্রার্থী সভাপতি পদে না প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে নাম প্রত্যাহারের শেষ দিনেই নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে।’ সভাপতি পদের জন্য রাহুল ছাড়া এখন পর্যন্ত অন্য কারও নাম দেয়ার সম্ভাবনা নেই বলে কংগ্রেসের বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে।

তবে রাহুলকে এখনই কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেয়া নিয়ে দলের মধ্যে নানা মত রয়েছে। দলের এক অংশ মনে করে, যদি রাহুলের প্রচারের পরও গুজরাট বা হিমাচলের বিধানসভা ভোটের ফল ভাল না হয়, তাহলে এই পদোন্নতি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। এর প্রভাব পড়তে পারে আগামী বছর বিধানসভার একাধিক ভোটে। এমনকি লোকসভার ভোটেও।

৯ ডিসেম্বর গুজরাটে বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট অনুষ্ঠিত হবে। এই ভোটের আগেই রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হতে পারেন। অক্টোবরে এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে কংগ্রেসের বর্তমান সভাপতি সোনিয়া গান্ধীও রাহুলের কাঁধে দলের দায়িত্ব তুলে দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

১৯৯৮ সাল থেকে দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সোনিয়া। টানা ১৭ বছর ধরে সোনিয়া গান্ধী দলটির সভাপতির দায়িত্বে রয়েছেন। ২০১৩ সালের জানুয়ারিতে কংগ্রেসের সহ-সভাপতি হওয়ার পর থেকেই রাহুল দলটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com