রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর

Speech Delay কাকে বলা হয়?। কালের খবর

 

Speech Delay কাকে বলা হয়?

ডাঃ মোঃ শওকত হোসেন, কালের খবর : 

একটি দুই বছর বয়সী শিশু প্রায় ৫০টি শব্দ বলতে পারে এবং দুই থেকে তিনটি শব্দের বাক্যও ব্যবহার করতে পারে। তিন বছরের মধ্যে তার সাধারণ বাক্য বলার যোগ্যাতা অর্জন করবে। তিন-চারটি শব্দ বলার চেষ্টা করে। এমতাবস্থায় কোন শিশু যদি তা না বলতে পারে তাহলে তাকে স্পীচ ডিলের শ্রেনীতে রাখা যেতে পারে। এটি যদিও ভয়ের কারন নয়। তবে কখনও কখনও এটি শ্রবন সমস্যা বা স্নায়ুবিক কারণেও হতে পারে।

কেন সম্পীচ ডিলে হয়?

বিশেষজ্ঞদের মতে, যদি শিশুরা জন্মের সময় দেরীতে কাঁদে, তারা দেরীতে কথাও বলতে শুরু করে। এছাড়া গর্ভাবস্থায় মায়ের জন্ডিজ হলে বা স্বাভাবিক প্রসবের সময় শিশুর মস্তিষ্কের বাম পাশে আঘাত পেলে শিশুর শ্রবন শক্তি কমে যেতে পারে। যে শিশুরা ঠিকমত শুনতে পায়না তাদের সব কথা লিখতে ও বলতে অসুবিধা হয়।

Speech Delay কিভাবে চেনা য়ায়?

১। সাধারনত: ১৮ মাস বয়সের মধ্যে শিশুটি কিছু সহজ কথা বলতে শুরু করে- যেমন, মা-বাবা ইত্যাদি।

২। একটি দুই বছর বয়সী শিশু কমপক্ষে ২৫টি শব্দ ব্যবহার করা শুরু করে। অর্থাৎ যদি শিশু আড়াই বছর বয়সে দুই শব্দের বাক্য না বলে। তিন বছর বয়সে কমপক্ষে প্রশ্ন করলে উত্তর দিতে না পারে।

৩। কোন জিনিসের নাম ধরে না ডাকা বা কিছু জিঙ্গেস করতে চাই না।

৪। গবেষনায় দেখা যায়- প্রতি পাঁচ জন শিশুর মধ্যে একজন শিশু অন্যান্য শিশুদের তুলনায় কথা বার্তায়

পিছিয়ে থাকে। আচরণ গত সমস্যাও দেখা যায়।

এমন পরিস্থিতিতে আপনার বা মা-বাবার করনীয় কী?

একে অপরকে অনুসরন করার একটি খেলা খেলতে হবে। এতে শিশুটি কথা বলার সাহস পাবে।

শিশুর সাথে ধীরে ধীরে কথা বলুন। শিশুটি যদি কিছুটা বাক্য বলে তাহলে আপনি তার পূরা বাক্যটি বলে দিন। শিশুর সামনে গুন গুন শব্দ করলেও এতে উপকার হয়। যদি শিশুর সমস্যা পরীক্ষায় ধরা পড়ে তাহলে শিশুকে সাহায্য করার জন্য দেরী না করে সঠিক চিকিৎসা শুরু করা উচিৎ।

যোগাযোগ

সিনিয়র কনসালটেন্ট, চিকিৎসক ও অটিজম চিকিৎসক।

ডাঃ মোঃ শওকত হোসেন। MBA (HRM) MA, DHMS (DHMC)

আর, এইচ, হোম সেন্টার- ৭৪/বি/১, গ্রীনরোড, ফার্মগেট, ঢাকা।

মোবা: ০১৩১০-৫৮০৩০৫

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com