বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রবিনটেক্স (বাংলাদেশ) লিমিটেড ও কম্পটেক্স বাংলাদেশ লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর হামলা। কালের খবর

রবিনটেক্স (বাংলাদেশ) লিমিটেড ও কম্পটেক্স বাংলাদেশ লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর হামলা। কালের খবর

 

কালের খবর ডেক্স :
রবিনটেক্স (বাংলাদেশ) লিমিটেড ও কম্পটেক্স বাংলাদেশ লিমিটেড এর সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণের ঈদের ছুটি ছিলো ০৭ই এপ্রিল পযন্ত। কিন্তু কিছু সংখ্যক শ্রমিক কাজ বন্ধ করে ০৮/০৯ই এপ্রিল বে-আইনি ধর্মঘট, অস্থিতিশীল পরিস্থিতি, দাঙ্গা হাঙ্গামা, কারখানা ভাঙচুর, ক্যান্টিন লুটপাট সহ ঊর্ধ্বতন কর্মকর্তার উপর আক্রমণ করেন।

উপরন্তু বেআইনী ও অযৌক্তিক দাবি-দাওয়া মানার শর্তে জোরপূর্বক কারখানার কাজ বন্ধ করে এবং কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নৃশংসভাবে আহত করার পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের উপর হামলা করে গুরুতরভাবে জখম করে।
এমতাবস্থায় শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী এবং ফ্যাক্টরীর সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১৩(১) ধারা অনুযায়ী বে-আইনি ধর্মঘটের কারনে কর্তৃপক্ষ আগামী ১০ এপ্রিল ২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন।

দোষী শ্রমিকদের শাস্তি নিশ্চিত করা সাপেক্ষে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত হলে পরবর্তী পদক্ষেপ সকলকে কারখানা গেটে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেন বিজ্ঞপ্তিতে জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com