বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কালের খবর

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কালের খবর

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি, কালের খবর :

পবিত্র মাহে রমজানের শেষে এলো খুশির ঈদ। এ আনন্দ বয়ে আনুক সকল মানুষের ঘরে ঘরে। নরসিংদী জেলার বৃহত্তর রায়পুরা উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা।

শুভেচ্ছা বার্তায় রায়পুরা উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, দীর্ঘ ১১ মাস পর এই সিয়াম সাধনার মাস হিসেবে রমজান আমাদের মাঝে এসে হাজির হয়।

ঈদ মানেই শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মুসলিম বন্ধনের এক শিক্ষা। হিংসা-বিদ্বেষ ভুলে, সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমই হচ্ছে ঈদ। ঈদ মানেই শান্তি, ঈদ মানেই সকলের আনন্দের মিলবন্ধন। এবারের ঈদুল ফিতরে ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে আনবে এবং আগামী দিনগুলো সবার জন্য সুখময় ও সুন্দরময় হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দ প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক, এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক—এটাই হোক এবারের পবিত্র ঈদুল ফিতরের আনন্দের আমেজ এবং ঐকান্তিক কামনার প্রার্থনা।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা আরও বলেন, আসুন আমরা সবাই গরিব, দুঃখী, সুবিধাবঞ্চিত শিশুদের ও মেহনতি মানুষদের পাশে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে মহিমান্বিত ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান উপজেলা বাসীকে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com