বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঢাকা- চিটাগাংরোড সড়কে বিআরটিএ মোবাইল কোর্টের অভিযান। কালের খবর

ঢাকা- চিটাগাংরোড সড়কে বিআরটিএ মোবাইল কোর্টের অভিযান। কালের খবর

 

এম আই ফারুক আহমেদ, কালের খবর : 

ঢাকা -চিটাগাং রোডের মাতুয়াইলে অতিরিক্ত ভাড়া আদায়, হেলমেটবিহীন মোটরসাইকেল, অতিরিক্ত গতি ও সড়ক পরিবহন আইনের অনান্য ধারায় বি আর টি এ আদালত-৩ এর মোবাইল কোর্ট এর অভিযান।

ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য আজ ০৫.০৪.২০২৫ তারিখ বি আর টি এ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান এর নেতৃত্বে ঢাকা চিটাগাং রোডের মাতুয়াইলে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী পরিবহন, হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল, অতিরিক্ত গতি সহ সড়ক পরিবহন আইনের অনান্য ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় লাল সবুজ, মেঘলা ও হিমালয় পরিবহনসহ অনান্য পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা,লাইসেন্সবিহীন মোটরযান চালনা, ফিটনেস, ওভারলোড সহ অনান্য অপরাধে মোট ০৭ মামলায় ১৫,০০০/- জরিমানা এবং ০১ টি বাস ও ০১ টি লেগুনার ফিটনেস সনদ না থাকায় ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সম্মানিত যাত্রীদের ঈদ শেষে আবার যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পারে এজন্য বি আর টি এ এর মোবাইল কোর্ট এর অভিযান চলমান থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com