শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। কালের খবর

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। কালের খবর

 

মোহাম্মদ মাহফুজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার নবীনগর সমবায় মার্কেট এর সামনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সোমবার(৭এপ্রিল) বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।

গাজায় চলমান সহিংসতার প্রতিবাদে ডাকা হয়েছে “গ্লোবাল স্ট্রাইক ফর গাজা” বিশ্ব মানবতা আজ কোথায়?গাজায় ইসরাইলের নারকীয় বর্বর হামলা ও সহিংসতার বিরুদ্ধে ফিলিস্তিনে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে নবীনগর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভায় রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শাহীন রেজা টিটুর ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক রহমত, সহ সভাপতি চাঁন বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ জীবন, সাংগঠনিক সম্পাদক শেখ মিহাদ,অর্থ সম্পাদক শ্যামল বর্মন শিমুল, দপ্তর সম্পাদক সাবিনা ইয়াসমিন পুতুল, সদস্য হেদায়েতুল্লাহ, কবি ও লেখক মোবারক হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন, প্রবাসী শরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাখির মতো মানুষ মারছে র্ববর ইসরাইলিরা।গাজা উপত্যকা আজ চরম মানবিক বিপর্যয়ের মূখে। নিরীহ ফিলিস্তিনবাসীর উপর চলমান নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।তারা সাড়াবিশ্বের মুসলমানদের এক হয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আহব্বান জানান।আর এই জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার অনুরোধ করেন।
উল্লেখ্য গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু করা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৬৯৫ ফিলিস্তিনি নিহত ও এক লাখ ১৫ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, গাজার প্রায় ৬৯ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com